,

এমাজউদ্দিনকে ২০ দল মুখপাত্র নিয়োগ করেনি : জামায়াত

Jamaat-e-Islam-.njpg_নিউজ ডেস্ক : মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে একটি রাজনৈতিক দল আয়োজিত আলোচনা সভায় অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে যে বক্তব্য রেখেছেন তাতে গভীর বিস্ময়, ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সাথে তার বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছে দলটি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের এক বিবৃতিতে বলেছেন, ‘জাতির এক ঐতিহাসিক প্রয়োজনে গণতন্ত্র, মানবাধিকার, ধর্মীয় মূল্যবোধ, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার নিয়ে ২০০০ সালে চারদলীয় জোট গঠিত হয়েছিল। তারই ধারাবাহিকতায় বর্তমান স্বৈরশাসনের যুগে তা ২০ দলীয় জোটে রূপান্তরিত হয়। ২০ দলীয় জোটের ন্যায্য দাবিকে উপেক্ষা করে দেশে যখন সমস্ত মানুষের ওপর এবং বিশেষভাবে জোটের নেতা-কর্মীদের ওপর ইতিহাসের সবচাইতে জঘন্য দমন-পীড়ন চলছে, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং জনগণের জাতীয় স্বকীয়তা যখন চরম হুমকির মুখে। সে সময়ে ২০-দলের ঐক্যকে আরও সুদৃঢ় করা প্রয়োজন- যখন জাতির প্রতিটি বিবেকবান ও দেশপ্রেমিক নাগরিক হাড়ে হাড়ে উপলব্ধি করছেন- ঠিক এ সময়ে এমাজ উদ্দিন সাহেবরা কোন উদ্দেশ্যে কার এজেন্ডা বাস্তবায়নের জন্য এ ধরণের আপত্তিকর ও বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে চলেছেন, তা এক বিরাট প্রশ্ন হয়ে দেখা দিয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়- আমরা এমাজ উদ্দিন সাহেবের সম্মানের দিকে লক্ষ্য রেখে স্পষ্টভাষায় বলতে চাই যে, ২০-দলীয় জোট এমাজ উদ্দিন সাহেবকে জোটের কোনো মুখপাত্র হিসেবে নিয়োগ দেয়নি। ২০-দলীয় জোটের পক্ষ থেকে কোনো কথা বলার অধিকার তার নেই। তিনি সম্পূর্ণ এখতিয়ার বহির্ভূত ও অযাচিত আচরণ করছেন। এ জন্য অবশ্যই তাকে তার বক্তব্য প্রত্যাহার করতে হবে। অন্যথায় জনগণ ধরে নিতে বাধ্য হবে তিনি বিশেষ গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আলো ও অন্ধকারের খেলায় লিপ্ত রয়েছেন।
ভবিষ্যতে এ ধরনের অযাচিত, অন্যায্য ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য এবং সাথে সাথে এখতিয়ার বহির্ভূত যে বক্তব্য তিনি প্রদান করেছেন তা প্রত্যাহার করে নেয়ার জন্য আমরা অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদের প্রতি আহ্বান জানাচ্ছি।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা