,

হাসনাত নজরদারিতে : আইজিপি

hasnatনিজস্ব প্রতিবেদক : হলি আর্টিজান থেকে উদ্ধার হওয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম নজরদারিতে রয়েছেন বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।

মঙ্গলবার (২ আগস্ট) পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

হাসনাত করিম প্রসঙ্গে আইজিপি বলেন, ‘গুলশান হামলার আগে এবং হামলার সময় হাসনাতের ওই রেস্টুরেন্টে অবস্থান সন্দেহজনক ছিল। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এখন তিনি পুলিশের নজরদারিতেই রয়েছেন। প্রয়োজনে যেকোনো সময় তাকে আবার পুলিশি হেফাজতে নেওয়া হবে।’

গুলশানের হলি আর্টিজানের জিম্মিদের মধ্যে জীবিত উদ্ধার হন প্রকৌশলী হাসনাত রেজা করিম।
হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনার ১৫ ঘণ্টা পর গত ২ জুলাই সকালে জীবিত উদ্ধার হওয়া ১৩ জন জিম্মির মধ্যে ছিলেন হাসনাত এবং তার স্ত্রী ও দুই সন্তান।

অন্য জিম্মিদের সঙ্গে তাদেরও রাজধানীর মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। অন্যদের জিজ্ঞাসাবাদের পরপরই ছেড়ে দেয়া হলেও হাসনাত করিম ছাড়া পাননি। এই ঘটনায় দায়ের করা মামলায় জীবিত অবস্থায় যে ৩২ জনকে উদ্ধারের কথা বলা হয়েছে, সে তালিকায় হাসনাত করিমের নাম ছিল না। তার স্ত্রী শারমিন পারভীন ও দুই সন্তানকে ৩ জুলাই রাতে বাসায় ফিরতে দেওয়া হয়।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক হাসনাত করিমকে আটক করা হয়েছে কিনা, সে বিষয়েও পুলিশের পক্ষ থেকে এতোদিন পরিষ্কার করে কিছু না বলায় বিষয়টি নিয়ে তদন্তের জন্য জাতিসংঘের কাছে আবেদন করেছেন তার ব্রিটিশ আইনজীবী রডনি ডিক্সন।

হাসনাতের বিষয়ে কথা বলতে চাইলে তার বাবা রেজাউল করিম বলেন, ‘কোনো মন্তব্য নেই।’

হাসনাত করিম লল্ডনে একটি বিশ্ববিদ্যালয়ে প্রকৌশলে পড়াশোনার পর যুক্তরাষ্ট্রে এমবিএ করেন। দেশে ফিরে শিক্ষক হিসেবে যোগ দেন বেসরকারি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টিতে। ২০১২ সালে হিযবুত তাহরিরের সঙ্গে যোগাযোগের কারণে যে চার শিক্ষককে বহিস্কার করা হয় তাদের মধ্যে হাসনাত করিম একজন। নর্থসাউথ থেকে বরখাস্ত হওয়ার পর একটি প্রকৌশল প্রতিষ্ঠানের চাকরি নিয়ে ফের লন্ডন চলে যান। বেশ কিছুদিন হাসনাত কাতারেও ছিলেন, দেশে ফিরেছেন দেড় বছর আগে।দ্য রিপোর্ট

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা