বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে পূর্ণ সহায়তার আশ্বাস শিনজো অ্যাবের

Memorial-Service-in-Tokyo-1নিউজ ডেস্ক : গত ১ জুলাই গুলশানের হোলি আর্টিজেন রেস্তোরায় জঙ্গী হামালায় নিহতদের মধ্যে ছিল ৭ জাপানি নাগরিক। ঘটনার এক মাস পর মঙ্গলবার (২ আগস্ট) নিহত ওই ৭ নাগরিককে আনুষ্ঠানিকভাবে স্মরণ করল জাপান। এদিন দেশটির রাজধানী টোকিওতে নিহতদের স্মরণে বিশেষ অনুষ্ঠানের (মেমোরিয়াল সার্ভিস) আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন জাপানের প্রধানমন্ত্রী সিনজো অ্যাবে, সরকারী উচ্চ পদস্থ কর্মকর্তা ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) প্রেসিডেন্ট শিনিচি কিতাওকাসহ প্রায় ৯০০ ব্যক্তি। এদের মধ্যে নিহত জাপানিদের পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুরাও ছিলেন। অশ্রসিক্ত চোখে ফুল দিয়ে নিহতদের স্মরণ করেছেন উপস্থিত ব্যক্তিরা। জাপানের ইংরেজি ভাষার সর্ববৃহৎ দৈনিক দ্য জাপান টাইমস জানিয়েছে এই সংবাদ।

নিহতের স্মরণে আয়োজিত অনুষ্ঠানটিতে মিডিয়াকর্মীদের প্রবেশাধিকার ছিল না। তবে অনুষ্ঠান শেষে নিজ অফিসে মিডিয়ার সঙ্গে কথা বলেছেন শিনজো অ্যাবে। জাপান প্রধানমন্ত্রী বলেছেন, ‘স্বজন হারনো পরিবারগুলোর সদস্যরা গভীরভাবে শোকাহত। আমরা ভীষণ মর্মাহত। কোনো ধরনের সন্ত্রাসবাদকে ছাড় দিবে না জাপান। বাংলাদেশকে (সন্ত্রাসবাদ ও জঙ্গী মোকাবেলায়) আমরা লাগাতার সহায়তা করে যাব।’

নিহতদের জাপানিদের মধ্যে দু’জনের নাম ছিল মাকোতো ওকামুরা (৩২) ও ইউকো সাকাই (৪২)। এই দু’জনের সঙ্গেই জাইকার বিভিন্ন প্রজেক্টে কাজ করেছেন সেইয়া মাতসুওকা। স্মরণ অনুষ্ঠানে তিনিও উপস্থিত ছিলেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শোকাহত এই ব্যক্তি বলেছেন, ‘এটা সত্যিই হতাশাজনক। তারা বাংলাদেশের উন্নয়নে কাজ করছিল। আজ (মঙ্গলবার) যখন তাদের স্মৃতির উদ্দেশ্যে ফুল অর্পন করছিলাম, তখন বারবার তাদের মুখগুলো চোখের সামনে ভেসে উঠছিল।’

অনুষ্ঠান শেষে জাইকা সভাপতি শিনিচি কিতাওকা আরো একবার জোর দিয়ে বলেছেন, সরকারের সহযোগিতায় এখন থেকে কর্মীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিবে জাইকা।

এদিকে, মঙ্গলবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে জাপানিদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ এক ব্যবস্থা চালু করা হচ্ছে। এই ব্যবস্থায় বিদেশে অবস্থানরত কিংবা ভ্রমণরত জাপানি নাগরিকরা সন্ত্রাসবাদ, জঙ্গী হামলা, প্রাকৃতিক দুর্যোগ এবং অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় সব রকম তথ্য তাৎক্ষণিকভাবে পেয়ে যাবে।

এ জন্য তাদেরকে জাপানের তিনটি প্রধান মোবাইল অপারটের কোম্পানির (এনটিটি ডোকোমো ইনকর্পোরেশন, কেডিডিআই কর্পোরেশন, সফটব্যাংক কর্পোরেশন) মাধ্যমে পরারাষ্ট্র মন্ত্রণালয়ের সেবা কার্যক্রমের নিবন্ধিত হতে হবে। এতে করে বিদেশে বসেও তারা বিভিন্ন বিষয়ে জরুরী সংবাদ ও তথ্য জানাতে পারবেন।

প্রসঙ্গত, গুলশানের ওই হামলায় ৩ বাংলাদেশিসহ মোট ২০ ব্যক্তিকে হত্যা করেছিল জঙ্গীরা। নিহত ৭ জাপানি জাইকার হয়ে বাংলাদেশে কাজ করছিলেন। দ্য রিপোর্ট

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ