,

মুস্তাফিজের অভাব পূরণে আশাবাদী আল আমিন

photo-1470149082স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডে খেলতে গিয়ে চোটে আক্রান্ত মুস্তাফিজুর রহমান। এই চোটের কারণে দীর্ঘদিন খেলার বাইরে থাকতে হতে পারে বাংলাদেশের কাটার-মাস্টারকে। হয়তো ছয় মাস খেলতেই পারবেন না তিনি।

তাই অক্টোবরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে এবং ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরের নাও খেলা হতে পারে মুস্তাফিজের। তাই এই সময়ে দলে সুযোগ পেলে মুস্তাফিজের অভাব পূরণে আশাবাদী পেসার আল আমিন হোসেন।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে আল আমিন বলেন, ‘মুস্তাফিজ আমাদের জন্য অনেক বড় একটি সম্পদ। সে না থাকাটা দলের জন্য কিছুটা হলেও ক্ষতি। তবে মুস্তাফিজের অনুপস্থিতিতে দলে সুযোগ পেলে তাঁর অভাব পূরণে কিছুটা হলেও চেষ্টা করে যাব।’

মুস্তাফিজের অনুপস্থিতি দলের জন্য ক্ষতির হলেও তা ইতিবাচকভাবে নেওয়া উচিত বলে মনে করেন ‌আল আমিন, ‘আমাদের মনে রাখতে এক বছর আগেও মুস্তাফিজ দলে ছিল না। তখনো বাংলাদেশ ভালো খেলেছে। ভবিষ্যতে আমিও না থাকতে পারি। তখন হয়তো বাংলাদেশ আরো ভালো খেলবে। বিষয়টাকে আমাদের ইতিবাচকভাবে নিতে হবে।’

ইংল্যান্ডে সাসেক্সের হয়ে খেলতে গিয়ে চোটে আক্রাস্ত হন মুস্তাফিজ। তাঁর বাঁ কাঁধে নতুন সমস্যা ধরা পড়েছে। এর জন্য অস্ত্রোপচার করতে হবে তাকে। তাই পাঁচ-ছয় মাস মাঠের বাইরে থাকতে হবে এই বাংলাদেশি পেসারকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা