,

৬ বছরের শিশুকে বিয়ে করল ৬০ বছরের বৃদ্ধ

bdp_afganঅনলাইন ডেস্ক : ৬ বছরের শিশুকে বিয়ে করার অপরাধে জেল হল ৬০ বছরের বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের ঘোর প্রদেশে। নাবালিকাকে বিয়ে করার অপরাধে গত শুক্রবার মহম্মদ করিমকে গ্রেফতার করে আফগান পুলিশ।

গ্রেফতার হওয়ার পর করিম দাবি করেন, ওই ছয় বছরের মেয়েটিকে তার বাবা-মা আল্লাহর নামে উৎসর্গ করে করিমের হাতে তুলে দেন। তাদের মতেই এই বিবাহ সম্পন্ন হয়েছিল বলে করিম দাবি করেন।

এদিকে শিশুটিকে জিজ্ঞাসাবাদ করে বিশেষ কিছুই জানতে পারেনি পুলিশ। শুধু তার অবস্থা দেখে বোঝা গিয়েছে খুবই ভয় পেয়েছে সে। শিশুটিকে প্রশ্ন করা হলে সে বারবার বলতে থাকে, ‘আমি ওই লোকটাকে খুব ভয় পাই।’

মেয়েদের বাল্যবিবাহ আফগানিস্তানে একটি বড় সমস্যা। গত কয়েকদিন আগেই স্বামী এবং তার পরিবারের অত্যাচারের ফলস্বরূপ ১৪ বছরের এক অন্তঃসত্ত্বা কিশোরী ঘোর প্রদেশেই আগুনে পুড়ে মারা গিয়েছে। এই ঘটনার পর থেকেই সচেতনতা বাড়িয়েছে আফগান প্রশাসন। বর্তমানে ওই ছয় বছরের শিশু আনওয়ারি নারী সুরক্ষা সেলের তত্বাবধানে রয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে