,

রাজধানীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

2নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গোপীবাগে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে তানহা নূর (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি মতিঝিল মডেল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। মঙ্গলবার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানহার বাবার নাম আবদুল হামিদ। মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় তাদের বাড়ি। তানহা বিজ্ঞান বিভাগে পড়তেন।

তানহার মা নাসরিন আক্তার জানান, তারা গোপীবাগ আর কে মিশন রোডের ৪৯/১ নম্বর বাসায় ভাড়া থাকেন। আজ সন্ধ্যায় মেয়ে তানহাকে নিয়ে তিনি কমলাপুর জসিম উদ্দিন রোড থেকে কোচিং শেষে রিকশাযোগে বাসায় ফিরছিলেন। বাসার কাছাকাছি আসার পর গলার ওড়না রিকশার চাকার সঙ্গে পেঁচিয়ে গেলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে আটটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। মৃত তানহা দুই ভাই এক বোনের মধ্যে সবার ছোট। একমাত্র মেয়েকে হারিয়ে বার বার মূর্ছা যাচ্ছেন মা নাসরিন আক্তার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা