,

বিশেষ রিকশা ও বাস নামছে গুলশানে

gulshan-photoনিজস্ব প্রতিবেদক : রাজধানী গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় কয়েক দিনের মধ্যে বিশেষ রঙের রিকশা ও শীতাতপনিয়ন্ত্রিত বাসসেবা চালু করা হচ্ছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক এ কথা জানান। বিশেষ এই রিকশা ও বাসসেবা চালুর সম্ভাব্য তারিখ ৯ আগস্ট বলে জানা গেছে।

মেয়র বলেন, এসব এলাকায় বাইরের রিকশা ঢুকত, তা বন্ধ করা হবে। এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ রঙের ৫০০ রিকশা চলবে। এই রিকশাচালকদের বিশেষ পোশাক থাকবে। এসব রিকশা নির্দিষ্ট এলাকার বাইরে বের হতে পারবে না।

জানা গেছে, গুলশানে ২০০, বনানীতে ২০০, বারিধারায় ও নিকেতনে ৫০টি করে বিশেষ রঙের ওই রিকশা চলবে। রিকশাচালক ও মালিকদের বিস্তারিত পরিচয় নেওয়া হয়েছে। একটি রিকশার জন্য তিনজন করে চালক থাকবেন। প্রত্যেক চালক আট ঘণ্টা করে রিকশা চালাবেন।

পুলিশ প্লাজা থেকে গুলশান ২ নম্বর গোলচত্বর এবং কাকলি মোড় থেকে নতুন বাজার—এই দুটি রুটে প্রতি ১০ মিনিট পরপর বাস ছাড়বে। এসব বাস হবে ছোট আকৃতির বিশেষ বাস। এসব রিকশা ও বাস ছাড়া ব্যক্তিগত গাড়িসহ নিজস্ব যানবাহন চলাচল করতে পারবে।

গত ১ জুলাই গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর এসব এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে গুলশানে কোনো গণপরিবহন ও রিকশা ঢুকতে দেওয়া হচ্ছে না। তাই গুলশানের ভেতরে যানবাহনের এ বিশেষ ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা