,

আখাউড়ায় সংগঠন প্রত্যয়ের বর্ষপূতি উদযাপন

fileনিজস্ব প্রতিবেদক :  ‘সুন্দর আগামীর জন্য-প্রত্যয়’ এই স্লোগানকে ধারন করে আখাউড়ায় প্রাক্তন স্কাউটারদের সংগঠন প্রত্যয়ের বর্ষপূতি উপলক্ষে বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার রাত ৮টায় আখাউড়া রেলওয়ে স্টেশনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক নাজমুল হাসান ভূইয়া মিঠু।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউট্স আখাউড়া রেলওয়ে জেলার কমিশনার ও আখাউড়া রেলওয়ে জংশনের সহকারী নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব, বিশেষ অতিথি ছিলেন রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রাকিব আহাম্মেদ খান খাদেম। সংগঠনের আহবায়ক নাজমুল হাসান ভূইয়া প্রত্যয় সংগঠনের মাধ্যমে নতুন স্কাউটার সংগ্রহ, স্কাউট সংগঠনের কার্যক্রমকে গতিশীল এবং সামাজিক উন্নয়নে কাজ করার আশা ব্যক্ত করেন। আখাউড়ার সকল নাগরিকদের রক্তের গ্রুপ নির্ণয় করে একটি ডাটাবেজ তৈরি করার পরিকল্পনার কথা জানান।

এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন স্কাউটার তোফাজ্জল আলী উজ্জল, মোস্তাক আহমেদ খাদেম টিটু, স্টেশন সুপার মো: খলিলুর রহমান, অগ্নিবীণা মুক্ত স্কাউটের সিনিয়র সহ সভাপতি কাজী হান্নান খাদেম, আলহাজ্ব মুললেহ উদ্দিন ভূইয়া,স্কাউট লিডার আহসান কবির লিটন, স্কাউটার মো: হালিম, সম্রাট খাদেম প্রমুখ।
সভায় মোস্তাক আহমেদ খাদেম টিটুকে সভাপতি, তোফাজ্জল আলী উজ্জল সাধারণ সম্পাদক ও নাজমুল হাসান মিঠুকে  কোষাধ্যক্ষ করে নতুন কমিটি গঠন করা হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন স্কাউট সংগঠন ও অতিথিদের হাতে ক্রেষ্ট প্রদান করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা