,

মানিকগঞ্জে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্যকে গণপিটুনী

 

নিজস্ব প্রতিবেদক : পরিবহন থেকে সাদা পোশাকে চাঁদা আদায়ের অভিযোগে আল-মামুন নামে এক পুলিশ কনস্টেবলকে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।আজ মঙ্গলবার ভোরে ঢাকা-আরিচা মহাড়কের মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া এলাকায় এ ঘটনা ঘটে। আল-মামুন মানিকগঞ্জ শহর পুলিশ ফাঁড়িতে গত এক মাস ধরে কর্মরত।

police__122371_137144

জানা গেছে, আল-মামুন সাদা পোশাকে একটি হ্যান্ডকাপ নিয়ে মহাসড়কের গোলড়া বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন পরিবহন চালককে মামলার ভয় দেখিয়ে চাঁদা তুলছিলেন। এ সময় আল মামুনের কথাবার্তায় স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করে গণপিটুনি দেয়া হয়। পরে গোলড়া হাইওয়ে থানায় তাকে সোপর্দ করা হয়।

মানিকগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান সাংবাদিকদের জানান, প্রাথমিক গোয়েন্দা তদন্তে ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে অবৈধভাবে পরিবহন থেকে টাকা নেয়ার সত্যতা পাওয়া গেছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা