,

আমুদে মেজাজে নার্গিস ফাখরি

 
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি এখন অবস্থান করছেন গ্রীসে। সেখানে বেশ আমুদে মেজাজে সময় কাটাচ্ছেন তিনি।রকস্টার সিনেমা খ্যাত এ তারকা তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ছুটি কাটানোর বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। তাতে বিকিনি পরা ছবিও রয়েছে। সেখানেই দেখা যায় আমুদে নার্গিসকে।

Nargis_Fakhri1470142940

চলতি বছরের শুরু থেকে বলিউড সিনেমা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছিলেন নার্গিস ফাখরি। আজহার, হাউজফুল-থ্রি এবং বাঞ্জো সিনেমা নিয়ে কাজেই ডুবে ছিলেন। কিন্তু হঠাৎ গত মে মাসে বলিউড ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান নার্গিস। এরপর থেকে গুঞ্জন ওঠে অভিনেতা উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন এই অভিনেত্রী।

মাঝে গুঞ্জন ওঠেছিল তিনি বলিউড ছাড়ছেন। তবে সেই গুঞ্জনে জল ঢেলে নার্গিস জানান, খুব শিগগিরই বলিউডে ফিরছেন তিনি। এর মাঝেই কয়েকদিন ছুটি কাটাচ্ছেন এ অভিনেত্রী।

সম্প্রতি হলিউডের ফাইভ ওয়েডিং শিরোনামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন নার্গিস। এতে তার সঙ্গে অভিনয় করছেন অস্কার মনোনয়নপ্রাপ্ত তারকা ক্যান্ডি ক্লার্ক এবং গোল্ডেন গ্লোব মনোনয়নপ্রাপ্ত তারকা বো ডেরেক।

এছাড়া সদ্য মুক্তিপ্রাপ্ত ডিশুম সিনেমায় একটি ক্যামিও চরিত্রে দেখা গেছে নার্গিসকে। এ অভিনেত্রীর পরবর্তী সিনেমা বাঞ্জো। এ সিনেমায় তাকে দেখা যাবে রিতেশ দেশমুখের বিপরীতে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা