রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ভারতীয় নৌসেনা প্রধানের

 

আন্তর্জাতিক ডেস্ক :ভারতীয় নৌসেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন বাহিনী প্রধান অ্যাডমিরাল সুনীল লানবা। কয়েক দিন আগেই চিনা প্রেসিডেন্ট শি জিনপিং সে দেশের সশস্ত্র বাহিনী পিপল’স লিবারেশন আর্মিকে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন। তা নিয়ে আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য ছ়ড়িয়েছে। সেই পরিস্থিতিতেই সোমবার ভারতীয় নৌসেনা প্রধানও নিজের বাহিনীর উদ্দেশে একই বার্তা দিলেন। অ্যাডমিরাল লানবার এই বার্তায় বিশেষ তাৎপর্য খুঁজে পাচ্ছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

s2

নৌসেনার ওয়েস্টার্ন কমান্ডের কাজকর্ম পর্যবেক্ষণে সোমবার মুম্বাই গিয়েছেন অ্যাডমিরাল সুনীল লানবা। সেখানেই বাহিনীর উদ্দেশে এই বার্তা দিয়েছেন তিনি। নৌসেনা প্রধান বলেন, ভারতের জলসীমার সুরক্ষা নিশ্চিত করতে ভারতীয় নৌসেনাকে সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং নৌসেনার যুদ্ধবিমানগুলি যাতে সর্বক্ষণ যুদ্ধের জন্য তৈরি থাকে, ওয়েস্টার্ন কমান্ডকে সে রকম নির্দেশই দিয়েছেন অ্যাডমিরাল লানবা। ৩১ মে তিনি নৌসেনা প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। এই প্রথম বার তিনি ওয়েস্টার্ন কমান্ড সফর করছেন। সেখানে গিয়ে ভারতের জলসীমান্তের প্রহরীদের জন্য তিনি যে বার্তা দিয়েছেন, তা নিয়ে কূটনীতিকদের মধ্যেও আলোচনা শুরু হয়েছে।

চিনা প্রেসিডেন্ট কয়েক দিন আগেই নিজের দেশের সেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেছিলেন। তার পর ভারতীয় নৌসেনা প্রধানের তরফ থেকেও নিজের বাহিনীর জন্য একই বার্তাকে কাকতালীয় হিসেবে দেখতে রাজি নন কূটনীতিক এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। অ্যাডমিরাল লানবা অবশ্য চিনের নাম উচ্চারণ করেননি। তিনি বলেছেন, দেশের জলসীমান্তকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে এবং ভারত মহাসাগরে দেশের স্বার্থ সুরক্ষিত রাখতে যুদ্ধের জন্য প্রস্তুত থাকা প্রয়োজন। চোরাকারবার, মাদক পাচার, সন্ত্রাসবাদী হামলা এবং জলদস্যুদের রুখতেও নৌসেনাকে সতর্ক থাকতে হবে বলে তিনি মন্তব্য করেছেন। কিন্তু ওয়াকিবহাল মহল বলছে, আসলে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ অন্য কারণে। কোনও দেশের নাম করে তার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়াটা কূটনৈতিকভাবে সিদ্ধ নয়। চিনা প্রেসিডেন্ট নিজের বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন ঠিকই, কিন্তু তিনিও কোনও দেশের নাম করে তাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে বলেননি। ভারতের নৌসেনা প্রধানও তেমন কিছু বললেন না। কিন্তু যে কোনও পরিস্থিতির মোকাবিলা করতে হতে পারে ধরে নিয়েই যে ভারত প্রস্তুত হচ্ছে, নৌসেনা প্রধানের বার্তায় তা স্পষ্ট।

এ জাতীয় আরও খবর

পদ্মায় পানি পেতে আর কত অপেক্ষা

দুই মাসে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ৪৫৩

জাতীয় স্বার্থের ভিত্তিতে গঙ্গা চুক্তি নবায়নের উদ্যোগ নেওয়া হবে : তথ্যমন্ত্রী

সরকার, ভারত ও প্রতিপক্ষের প্রতি কঠোর বার্তা জামায়াত আমিরের

রাষ্ট্রপতির মো. সাহাবুদ্দিনের সঙ্গে সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল ইদ্রিসের সৌজন্য সাক্ষাৎ

তারেক রহমান কখনো প্রতিহিংসামূলক চিন্তা করেননি, বক্তব্যও দেননি : পানিসম্পদ মন্ত্রী

জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করব: প্রধানমন্ত্রী

গাজীপুরে ৫ খুনে অভিযুক্ত সেই ফোরকানের মরদেহ মিলল পদ্মায়

আবু সাঈদ হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত, বেরোবির সাবেক উপাচার্য হাসিবুর রশীদ গ্রেপ্তার

বাংলাদেশের বিরুদ্ধে কোনো উসকানিমূলক বক্তব্য দেবেন না: পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

আমেরিকার সঙ্গে চুক্তির সময় জামায়াতকে কিছুই জানায়নি: ডা. শফিকুর