,

রিও অলিম্পিকে মশাল বহন করবেন ড. ইউনূস

 
নিজস্ব প্রতিবেদক : ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠেয় অলিম্পিক গেমসে মশাল বহন করবেন শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস।মঙ্গলবার ঢাকায় ইউনূস সেন্টার থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

photo-1470133115_137113

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাখ প্রফেসর ইউনূসকে এ সম্মান জানিয়েছেন। রিও অলিম্পিকের প্রেরণা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার মিশনে ইউনূসের অংশগ্রহণ চায় অলিম্পিক কমিটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অলিম্পিক গেমসের জন্মস্থল গ্রিসের অলিম্পিয়া নগরীতে গত ২১ এপ্রিল ২০১৬ ঐতিহ্যবাহী অলিম্পিক মশাল প্রজ্বালনের মাধ্যমে রিও অলিম্পিক মশালের যাত্রা শুরু হয়। ব্রাজিলে অলিম্পিক মশালযাত্রা শুরু হয় ৩ মে সেদেশের রাজধানী ব্রাসিলিয়া থেকে। সারা দেশ পরিভ্রমণের পর রিও অলিম্পিকের মশালযাত্রা শেষ হবে ৫ আগস্ট ২০১৬ মারাকানা স্টেডিয়ামে অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে। ড. ইউনূস ৪ আগস্ট রিও-তে অলিম্পিক মশাল যাত্রার শেষ পর্বে মশাল বহন করবেন। একই দিন রিওতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভায় ভাষণ দেবেন তিনি।

ইউনূস সেন্টার জানিয়েছে, টেকসই উন্নয়ন লক্ষ্যগুলো অর্জনে পৃথিবীর নতুন কল্পচিত্র নিয়ে বক্তব্য রাখবেন মুহাম্মদ ইউনূস। একবারে তৃণমূল থেকে বৈশ্বিক পর্যায়ে অ্যাথলেটিক্স এবং স্পোর্টস জগতের মধ্যে একটি সামাজিক মাত্রা সংযোজন করার উদ্দেশ্যে তিনি ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটি একযোগে কাজ করবে। সামাজিক ব্যবসা সৃষ্টির মাধ্যমে পৃথিবীব্যাপী মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সব অনুষ্ঠান, ভেন্যু ও সংগঠন যেন উদ্যোগ নেয় এ ব্যাপারেও তাঁরা কাজ করবেন।

রিও অলিম্পিক হবে আধুনিক অলিম্পিক গেমসের ৩১তম অনুষ্ঠান, যেখানে ৪২টি বিভিন্ন ধরনের খেলাধূলার ওপর প্রতিযোগিতা হবে। ড. ইউনূস ২-৯ আগস্ট ব্রাজিলে অবস্থান করবেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা