,

আ.লীগ না আসলেও অন্যান্য দল জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিচ্ছে: নজরুল

 

নিজস্ব প্রতিবেদক : ‘হত্যার পর শেখ মুজিবুর রহমানের চরিত্র হনন করতে চেয়েছেন জিয়াউর রহমান’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যেও সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, শহীদ জিয়া শেখ মুজিবুর রহমানের চরিত্র হনন করেছেন এমন অভিযোগের ভিত্তি নেই। বরং শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতারা ক্রমাগত মিথ্যা, বানোয়াট অভিযোগ করে শহীদ জিয়ার চরিত্র হননের ব্যর্থ চেষ্টা করে যাচ্ছেন।’মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন তিনি এ অভিযোগ করেন।

002_170676

বিএনপির জাতীয় ঐক্যের আহ্বান প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এ ব্যাপারে ঐক্যবদ্ধ কর্মসূচী নেয়ার পক্ষে। আমরা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছি। এ জন্য একটু সময় লাগছে। আমরা কোনো লীগ বলছি না। এখানে আওয়ামী লীগসহ অন্যান্য গণতান্ত্রিক দলগুলো থাকতে পারে। কেননা শুধু পুলিশ বা প্রশাসন দিয়ে উগ্রবাদ জঙ্গিবাদ দমন সম্ভব নয়। আওয়ামী লীগ যদি না সাড়া দেয় অন্যান্য গণতান্ত্রিক দলগুলো সাড়া দিচ্ছে। তারা নিজেরাও জাতীয় ঐক্যের কথা বলছে।’

রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ব্যাপারে নজরুল ইসলাম খান বলেন, ‘এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ফলে সুন্দরবনসহ দেশের দক্ষিণাঞ্চলের এক বিরাট এলাকায় কৃষি জমি, পশু ও মৎস্যসম্পদ ও নদীর পানি বিষাক্ত হয়ে জনজীবনে জাতীয় অর্থনীতি দারুণ বিপর্যয় সৃষ্টি করবে। সরকারের একগুঁয়েমি ও জাতীয় স্বার্থবিরোধী প্রকল্পের বিরুদ্ধে আন্দোলনকারীদের (বামপন্থী সংগঠন) মিছিলে হামলার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অবস্থান জানতে চাইলে তিনি বলেন, ‘রিজভী অসুস্থ। তিনি এখন অনেক মামলা ও হামলার মুখে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আযম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে