,

সেলিমা-বুলুসহ ১৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Salima-bulu20160802171341রাজধানীর মুগদা থানার নাশকতার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও সাবেক যুগ্ম-মহাসচিব বরকতউল্লা বুলুসহ ১৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপু অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন আদালত।

উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও বিএনপির নেত্রী শিরিন সুলতানা।

একই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, সাবেক যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানসহ ১৫ জন জামিনে আছেন। তবে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ ১৪ আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

২০১৫ সালের ১৭ মার্চ মুগদা এলাকায় গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরে ২০১৫ সালের ৯ জুলাই মুগদা থানার উপ-পরিদর্শক আব্দুর করিম বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ারসহ মোট ২৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা