,

ইসলাম ধর্ম গ্রহণ করলেন জার্মান এমপি ক্লাউন

579c6ee60eeaa-550x339জার্মানির কট্টর ডানপন্থী ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির এমপি ওয়ার্নার ক্লাউন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ক্লাউন যিনি এক সময় অভিবাসন বিরোধী হিসেবে পরিচিত ছিলেন তিনিই এখন সিরিয়া, ইরাক ও আফগানিস্তান থেকে আসা অভিবাসিদের একজন বড় সমর্থক। ৭৫ বছর বয়সি এই জার্মান এমপি ইসলাম ধর্ম গ্রহণ করার পর নিজের নাম পরিবর্তন করে রেখেছেন ইব্রাহিম। ধর্মান্তরিত হওয়ার পর জার্মান দৈনিক বিল্ডকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জার্মানীর বিখ্যাত কবি জোহান উল্ফগান ভন যোথের নবী মোহাম্মদ (সা.) এর প্রশংসা করে লেখা এক কবিতা পড়ে তিনি ইসলাম সম্পর্কে আরো ঘনিষ্টভাবে জানতে আগ্রহী হয়ে উঠেন।
তিনি দাবি করেন, পবিত্র কুরআন পড়ার পর তিনি ইসলামের প্রতি আসক্ত হয়ে পড়েন এবং অবশেষে এই ধর্ম গ্রহন করেন। ক্লাউন বলেন, ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করার পর তার নীতি আদর্শেও পরিবর্তন আসে। তিনি বলেন, ইসলাম ও মুসলিম বিরোধী কট্টর ডানপন্থী যেদলটির আমি সদস্য ছিলাম তার সাথে সম্পর্ক ছিন্ন করাকেই আমি যথেষ্ট মনে করি না। আমি আমার অতীত চিন্তা ধারা পরিবর্তনে আরো বৃহত্তর পরিসরে কাজ করতে চাই।
ক্লাউন জানান, ২০১৪ সালে তার স্ত্রী তার কন্যাকে নিয়ে তাকে ছেড়ে যাওয়ার পর তিনি অভিবাসিদের জন্য আশ্রম খোলার কাজ শুরু করেছেন। যেখানে ১৮ থেকে ৩০ বছর বয়সী শরণার্থীদের আশ্রয় দেয়া হবে। তিনি বলেন, অভিবাসীরা তার পরিবারে পরিণত হয়েছে। তার দৃষ্টিতে তিনি যেমন অভিবাসীদের সহায়তা করছেন তেমনি তারাও তাকে সাহায্যে এগিবে আসবেন। সূত্র: উম্মা

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে