,

সিএনএন’র জরিপে ৯ পয়েন্টে হিলারী এগিয়ে

hilary-tramp-458x330মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন যতই এগিয়ে আসছে জন সমর্থন ততই বাড়ছে হিলারী ক্লিন্টনের। সর্বশেষ ১ আগস্ট সিএনএন পরিচালিত জনমত জরিপে দেখা গেছে, রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের চেয়ে হিলারী ক্লিন্টন ৯ পয়েন্ট এগিয়ে রয়েছেন। জরিপে হিলারী ক্লিন্টন পেয়েছেন ৫২ পয়েন্ট এবং ট্রাম্প পেয়েছেন ৪৩ পয়েন্ট। গত সপ্তায় প্রথমে রিপাবলিকান দলের কনভেনশনে ট্রাম্পের মনোনয়ন নিশ্চিত হওয়ার পর তিনি কিছুটা এগিয়ে ছিলেন। ওই সময় ই-মেইল ফাঁস, ডেমোক্রেট জাতীয় কমিটি প্রধানের পদত্যাগ প্রভৃতি হিলারীর জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছিলো। কিন্তু, এর পরেই অত্যন্ত সফলভাবে ডেমোক্রেট দলের কনভেনশন সম্পন্ন করা এবং দলের পক্ষ থেকে সর্বসম্মত সমর্থন, বিশেষ করে প্রেসিডেন্ট ওবামাসহ তার পরিবার হিলারীর পক্ষে কোমর বেঁধে নেমে পড়ায় পুরো পরিস্থিতির দ্রুত উন্নতি ঘটে। অন্যদিকে ট্রাম্প নিজের কর্মকাণ্ডের দ্বারা একের পর এক বিতর্কের জন্ম দেন। আর এসবের কারণেই হিলারীর জনপ্রিয়তা অনেক বেড়ে গেলো। এখন একের পর এক যা ঘটছে প্রায় সবই ট্রাম্পের বিরুদ্ধে যাচ্ছে। সর্বশেষ ট্রাম্পের জন্য আরেকটি খারাপ খবর হলো, জেব বুশের শীর্ষ উপদেষ্টা, রিপাবলিকান দলের অন্যতম নেতা শেলী ব্রাডশো দল থেকেই পদত্যাগ করেছেন ট্রাম্পর বিরোধিতা করতে গিয়ে। তিনি হিলারীর পক্ষে কাজ করতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা