,

ফ্রান্সে ২০ মসজিদ বন্ধ করে দেয়া হয়েছে

france-pআন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের কর্তৃপক্ষ সেদেশে গত কয়েক মাসে ২০ টি মসজিদ বন্ধ করে দিয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড ক্যাজেনোভ বলেছেন, উগ্রপন্থী মতবাদ রুখতে জরুরী ক্ষমতা বলে সামনে আরো মসজিদ বন্ধ করে দেয়ার পরিকল্পনা রয়েছে।
ফ্রান্সে বেশ কটি বড় হামলার প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নেয়া হলো।
ফ্রান্সের মসজিদগুলোতে বিদেশ থেকে আসা অর্থ সহায়তা উগ্রবাদী চিন্তাধারা উৎসাহিত করতে ব্যবহৃত হচ্ছে বলে সম্প্রতি অভিযোগ উঠেছে।
মি ক্যাজেনোভ বলেছেন, তিনি মসজিদে অর্থের ব্যাবহারে স্বচ্ছতা নিশ্চিত করতে চান।
ফ্রান্সের মুসলিম কাউন্সিলের প্রধান আনুয়ার কিবেখ বলেছেন, মসজিদগুলোতে অর্থ বরাদ্দ দিতে এক মাসের মধ্যে নতুন একটি ফাউন্ডেশন গঠন করা হবে।
গত মাসের মাঝামাঝি সময়ে তিউনিসিয়ান বংশোদ্ভূত একজন মুসলিম নিস শহরে একটি উৎসবে লরি চাপা দিয়ে ৮৪ জনকে হত্যা করে।
এর আগে গত বছরের নভেম্বরে প্যারিস শহর জুড়ে বন্দুকধারীদের সিরিজ হামলায় ১৩০ জন নিহত হয়।
গত কয়েক বছরে পুরো ইওরোপ জুড়ে এরকম বেশ কটি বড় হামলা হয়েছে। তার পর থেকেই ইউরোপ জুড়ে সতর্ক অবস্থা রয়েছে।
বিবিসি বাংলা থেকে নেয়া.

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে