,

আখাউড়ায় কল্লা শহীদ (রহ:) ওরশ উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

41-1আমিরজাদা চৌধুরী,  ব্রাহ্মনবাড়িয়া : ব্রাহ্মনবাড়িয়া আখাউড়ায় দেশবরণ্য প্রখ্যাত অলী  শাহপীর সৈয়দ আহমদ গেছু দারাজ (রহ:) এর সপ্তাহ ব্যাপী বার্ষিক পবিত্র ওরশ মোবারক উপলক্ষে মাজার প্রাঙ্গনের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার  পৌর শহরের খরমপুর মাজার শরীফ হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও মাজার পরিচালনা কমিটির সভাপতি ড.মোশারফ হোসেন।

ওই মতবিনিময় সভায় পুলিশ, বিজিবি,র‌্যাব,রেলওয়ে পুলিশ, নিরাপত্তা বানিহী, আনসার বিডিপি ,ফায়ার সার্ভিস, ডাক্তার,পল্লী বিদ্যুৎ সমিতি, জনপ্রতিনিধি. রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিক,মাজার পরিচালনা কমিটিসহ সর্বশ্রেণির লোকজন উপস্থিত ছিলেন।

সার্বিক প্রস্তুতি সম্পর্কে জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন বলেন, সুন্দর ও সুষ্ঠ ভাবে ওরশ উদ্যাপনের লক্ষে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে । আইশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জেনারেটরের মাধ্যমে সার্বক্ষনিক বিদ্যুৎ ব্যবস্থা করা হবে। অসুস্থ্য ভক্ত আশেকানদের তাৎক্ষণিক চিকিৎসা দিতে থাকবে মেডিকেল ক্যাম্প,দুর্ঘটনা মোকাবেলায় থাকবে ফায়ার সার্ভিস কাজ করবে।  সেই সাথে সেচ্চা সেবকের একটি  টিম কয়েকটি ভাগে ভিবক্ত হয়ে তারা ভক্ত আশেকানদের শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজ করবেন বলে জানায়।

অতিরিক্ত পুলিশ সুপার  এম, এ মাসুদ বলেন, ওরশ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় সড়ক,রেল ও নৌ পথে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের পাশাপাশি,র‌্যাব, বিজিবি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক ভাবে মোতায়েন থাকবে। তাছাড়া মাজার শরীফ এলাকায় সিসি টিভির মাধ্যমে নজরদারী রাখা হবে বলে জানায়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন  আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জি. মুসলিম উদ্দিন, পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল ,আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শাহ আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত), মো.মঈন উদ্দিন ইকবাল ,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম  আহবায়ক মো. মনির হোসেন বাবুল, আখাউড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন তরফদার, রেলওয়ে অফিসার ইনচার্জ(ওসি) মো. আব্দুস সাত্তার, মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন খাদেম, ওয়ার্ড কাউন্সিলর কাজী নাসির উদ্দিন খাদেম লিটন, মো. তাজুল ইসলাম ভূইয়া, সড়ক বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. মান্নান ভূইয়া, সাংবাদিক মো. মানিক মিয়া,মাজার পরিচালনা কমিটির সদস্য কাজী হান্নান খাদেম, কাজী শরীফুল ইসলাম খাদেম, মো. সালেনেওয়াজ খান খাদেম, এসএম শাহজাদা খাদেম, মো. শিপন ভূইয়া বিল্পব মো. কুতুব আলী, মো. সাচ্চু মিয়া প্রমূখ।

উল্লেখ্য আগামী ১০ আগষ্ট শুরু হচ্ছে সপ্তাহ ব্যাপী ওরশ মোবারক। বিশেষ মোনাজাত হবে ১৪ আগষ্ট দিনগত রাতে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন স্থান থেকে ভক্ত আশেকানরা আসতে শুরু করেছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে