,

জনসম্মুখে চোখের জল সামলাতে পারেননি সালমান

 

 

বিনোদন ডেস্ক :সুপারস্টার অভিনেতা সালমান খান। ব্যক্তিগত আবেগকে পাত্তা না দিয়ে সুপারস্টার মেজাজ নিয়েই তাকে পথ বইতে হয়। ব্যক্তিগতভাবে যা অপছন্দ করেন, শুধু সুপারস্টার ইমেজের কারণেই সেগুলোও গলধঃকরণ করতে হয়। কিন্তু সদ্য এক বিখ্যাত প্রযোজকের শেষ কৃত্যানুষ্ঠানে জনসম্মুখেও নিজের চোখের জল ধরে রাখতে পারলেন না সালমান। শত শত মানুষের মধ্যেও কেঁদে উঠলেন তিনি। সচরাচর এমন আবেগঘন মুহূর্তে দেখা যায় না সালমানকে!

2016_08_01_14_36_24_uhHbelxfsfQjl4tL0W34kcHPtd820A_original

গত শুক্রবারে মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা গেছেন বলিউডের বিখ্যাত নির্মাতা সুরজ বারজাত্যের কাজিন ও রাজশ্রী মিডিয়া হাউসের প্রধান রজত বারজাত্য। তার মৃত্যুর পর পুরো বলিউজুড়ে শোকের ছায়া।তিনি শুধু বলিউডের একজন প্রখ্যাত প্রযোজকই ছিলেন না, বরং সালমান খানের খুব কাছের একজন মানুষ ছিলেন।

ক্যান্সারে আক্রান্ত হয়ে সম্প্রতি রজত বারজাত্য ভর্তি হয়েছিলেন জসলক হাসপাতালে। কিছু দিন চিকিৎসার পর গত শুক্রবারে মারা যান তিনি। আর তার মৃত্যুতে সালমান রজতকে ভাই বলে সম্বোধন করে বলেছিলেন, শান্তিতে থাকো আমার ভাই।

আর ৩১ আগস্ট রোববার নিজেই হাজির হলেন বলিউডের মেধাবী মানুষ রজত বারজাত্যের মৃত্যুপরবর্তী প্রার্থনা অনুষ্ঠানে। আর সেখানে উপস্থিত হয়েই আবেগাপ্লুত হয়ে গেলেন সালমান খান। সুরজ বারজাত্যকে ধরে অঝোরে কাঁদতে থাকেন তিনি।

সালমান খানের এমন মূর্তি এর আগে খুব একটা চোখে পড়েনি কারো। তার কাছের মানুষেরা বলছেন, রজতের মৃত্যুতে সত্যিই সালমান ব্যথিত হয়েছেন। কারণ তার ক্যারিয়ারের শুরুর দিকে রজতের অবদান ছিল সবচেয়ে বেশি। বিশেষ করে সালমানের প্রথম হিট সিনেমা ‘মেনে পেয়ার কিয়া’র প্রযোজক ছিলেন রজত। যে ছবিটির পরিচালনার মাধ্যমে সুরজ বারজাত্যের সাথে জুটি বাঁধেন সালমান। তাছাড়া এই ছবিটিই সালমানকে নায়ক হিসেবে বলিউডে প্রবেশাধিকার দেয়!

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে