,

চিরঞ্জীবীর সাথে অভিনয়ে বলিউড সুন্দরীদের আপত্তি

 

বিনোদন ডেস্ক : তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার বলা হয় অভিনেতা চিরঞ্জীবীকে। গত দশ বছর থেকে অভিনয়ে নিয়মিত না হলেও আবারও বিগ বাজটের সিনেমায় আসতে চলেছেন জনপ্রিয় এই অভিনেতা। অভিনয়ে ফের এই সুপারস্টারের আগমনে উচ্ছ্বসিত গোটা তেলেগু ইন্ডাস্ট্রি! তবে আপত্তিটা এবার অন্য জায়গায়!

2016_08_01_19_48_10_iZ5lKbHNgMTKCaMoATbNDvIkfQ5LYm_original

নিজের ১৫০তম সিনেমা দিয়ে ফিরছেন তুমুল জনপ্রিয় অভিনেতা চিরঞ্জীবী। তেলেগু সিনেমার সবচেয়ে জনপ্রিয় নির্মাতা ভি ভি বিনায়েকের সিনেমাতেই অভিনয় করবেন বলে চূড়ান্ত হয়েছেন তিনি। আর এই সিনেমায় তেলেগু কিংবা তামিল অভিনেত্রী নয়, বরং বলিউডের অভিনেত্রীকে চান নির্মাতা। অথচ এখন পর্যন্ত কোনো অভিনেত্রীই নাকি চিরঞ্জীবীর সাথে অভিনয়ে রাজি হননি!

হ্যাঁ। চিরঞ্জীবীর সাথে অভিনয় করতে প্রথমে নাকি প্রস্তাব করা হয়েছিল বলিউডের আবেদনময়ী অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে। কিন্তু ক্যাটরিনা সাফ জানিয়ে দিয়েছেন যে ব্যস্ততা থাকায় সিডিউল দিতে পারবেন না তিনি।

তারপর নির্মাতা নাকি প্রস্তাব করেন কারিনা কাপুরকে। কারিনা কাপুরের ব্যস্ততা না থাকলেও শিগগিরই মা হওয়ার অজুহাতে চিরঞ্জীবীর সাথে অভিনয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনিও। এমতাবস্থায় নির্মাতার তৃতীয় পছন্দ দাবাঙ্গ খ্যাত তারকা অভিনেত্রী সোনাক্ষি সিনহা।

চিরঞ্জীবীর সাথে সোনাক্ষিকে অভিনয়ের প্রস্তাব করলে সেও নাকি সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তবে সিডিউল কিংবা অন্যকোনো কারণে নয়, বরং স্ক্রিপ্ট পড়ে পছন্দ না হওয়ার দরুন তিনি তেলেগু সিনেমাটি প্রত্যাখ্যান করেন। কারণ এই ছবিতে নায়িকার কোনো বিশেষ ভূমিকায় নাকি নেই। আর এইজন্যই সুপারস্টার চিরঞ্জীবীর মতো নায়কও অনুপ্রাণিত করতে পারেনি তাকে।

আর বলিউডের শীর্ষস্থানীয় তিন অভিনেত্রীই যখন প্রস্তাব প্রত্যাখ্যান করে দিল বিনায়েকের তখন আর বলিউডের কোনো নায়িকাকেই নিজের ছবিতে না নেয়ার পরিকল্পনা করেছেন তিনি। বরং ক্যাটরিনা, কারিনা এবং সোনাক্ষির বদলে সেই ছবিতে তিনি নাকি এরইমধ্যে কাজল আগারওয়ালকে কাস্ট করার চিন্তা ভাবনা করছেন। সব ঠিকঠাক থাকলে আগস্টের তৃতীয় সপ্তাহেই নাকি শুটিং শুরু করবেন নির্মাতা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে