,

৬ বছরের শিশুকে বিয়ে করল ৬০ বছরের বৃদ্ধ

 

 

৬ বছরের শিশুকে বিয়ে করার অপরাধে জেল হল ৬০ বছরের বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের ঘোর প্রদেশে। নাবালিকাকে বিয়ে করার অপরাধে গত শুক্রবার মহম্মদ করিমকে গ্রেফতার করে আফগান পুলিশ।গ্রেফতার হওয়ার পর করিম দাবি করেন, ওই ছয় বছরের মেয়েটিকে তার বাবা-মা আল্লাহর নামে উৎসর্গ করে করিমের হাতে তুলে দেন। তাদের মতেই এই বিবাহ সম্পন্ন হয়েছিল বলে করিম দাবি করেন।

bdp_afgan

এদিকে শিশুটিকে জিজ্ঞাসাবাদ করে বিশেষ কিছুই জানতে পারেনি পুলিশ। শুধু তার অবস্থা দেখে বোঝা গিয়েছে খুবই ভয় পেয়েছে সে। শিশুটিকে প্রশ্ন করা হলে সে বারবার বলতে থাকে, ‘আমি ওই লোকটাকে খুব ভয় পাই।’

মেয়েদের বাল্যবিবাহ আফগানিস্তানে একটি বড় সমস্যা। গত কয়েকদিন আগেই স্বামী এবং তার পরিবারের অত্যাচারের ফলস্বরূপ ১৪ বছরের এক অন্তঃসত্ত্বা কিশোরী ঘোর প্রদেশেই আগুনে পুড়ে মারা গিয়েছে। এই ঘটনার পর থেকেই সচেতনতা বাড়িয়েছে আফগান প্রশাসন। বর্তমানে ওই ছয় বছরের শিশু আনওয়ারি নারী সুরক্ষা সেলের তত্বাবধানে রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা