,

২০টি মসজিদ বন্ধ করে দিয়েছে ফ্রান্স

 

আন্তর্জাতিক ডেস্ক :ফ্রান্সের কর্তৃপক্ষ সেদেশে গত কয়েক মাসে ২০ টি মসজিদ বন্ধ করে দিয়েছে।দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড ক্যাজেনোভ বলেছেন, উগ্রপন্থী মতবাদ রুখতে জরুরি ক্ষমতা বলে সামনে আরো মসজিদ বন্ধ করে দেয়ার পরিকল্পনা রয়েছে। ফ্রান্সে বেশ কটি বড় হামলার প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নেয়া হলো।

franc_137041

ফ্রান্সের মসজিদগুলোতে বিদেশ থেকে আসা অর্থ সহায়তা উগ্রবাদী চিন্তাধারা উৎসাহিত করতে ব্যবহৃত হচ্ছে বলে সম্প্রতি অভিযোগ উঠেছে।

ক্যাজেনোভ বলেছেন, তিনি মসজিদে অর্থের ব্যাবহারে স্বচ্ছতা নিশ্চিত করতে চান।

ফ্রান্সের মুসলিম কাউন্সিলের প্রধান আনোয়ার কিবেখ বলেছেন, মসজিদগুলোতে অর্থ বরাদ্দ দিতে এক মাসের মধ্যে নতুন একটি ফাউন্ডেশন গঠন করা হবে।

গত মাসের মাঝামাঝি সময়ে তিউনিসিয়ান বংশোদ্ভূত একজন মুসলিম নিস শহরে একটি উৎসবে লরি চাপা দিয়ে ৮৪ জনকে হত্যা করে।

এর আগে গত বছরের নভেম্বরে প্যারিস শহর জুড়ে বন্দুকধারীদের সিরিজ হামলায় ১৩০ জন নিহত হয়।

গত কয়েক বছরে পুরো ইউরোপ জুড়ে এরকম বেশ কটি বড় হামলা হয়েছে। তার পর থেকেই ইউরোপ জুড়ে সতর্ক অবস্থা রয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে