,

নতুন চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন মোস্তাফিজ

Mustafizur Rahmanস্পোর্টস ডেস্ক : লন্ডনের ইউনিভার্সিটি অব গ্রিনউইচের শল্যবিদ টনি কোচারই মোস্তাফিজকে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন। তবে বিসিবি চাইছে কেবল কোচারের কথামত নয় এ বিষয়ে আর কয়েকজন বিশেষজ্ঞের দ্বারস্থ হবেন। শেষমেশ সেটাই হচ্ছে এবার ইংল্যান্ডের আরেক বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর লেনার্ড ফাঙ্কেরও শরণাপন্ন হচ্ছেন।

এদিকে বিসিবির একটি সূত্র থেকে জানানো হয়েছে, কেবল রিপোর্ট পাঠানো নয়। ফাঙ্কের সঙ্গে সরাসরি দেখা করে এ বিষয়ে কথা বলবেন মোস্তাফিজ। সে জন্য আজকালের মধ্যে অ্যাপয়েন্টমেন্টও নেওয়া হবে।

গত সপ্তাহে মোস্তাফিজের সব রিপোর্ট পাঠানো হয়েছিল অস্ট্রেলিয়ার চিকিৎসক গ্রেগ হয় ও ম্যানচেস্টারের লেনার্ড ফাঙ্কের কাছে। কিন্তু সাপ্তাহিক ছুটির কারণে বাংলাদেশ সময় আজ দুপুর পর্যন্তও তাঁদের কাছ থেকে কোনো মতামত পাওয়া যায়নি।

এর আগে গত মঙ্গলবার এমআরআই রিপোর্টে বাম কাঁধের স্ল্যাপেই সমস্যা ধরা পড়ে মোস্তাফিজুর রহমানের। এর আগে ২২ জুলাই ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে সারের বিপক্ষে ম্যাচে কাঁধে ব্যথা অনুভব করেন মোস্তাফিজ। ব্যথার কারণে ২৪ জুলাই রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে গ্লস্টারশায়ারের বিপক্ষে ম্যাচটিও খেলতে পারেননি তিনি।

ইনজুরির কারণে আসছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড সফরে মাঠে দেখা যাবে না কাটার বয়কে। এ নিয়ে ২০১৬ সালে পাঁচবার ইনজুরিতে পড়লেন মোস্তাফিজ। গেল বছরের নভেম্বর থেকেই ইনজুরি প্রবণতার মধ্য দিয়ে যাচ্ছিলেন মোস্তাফিজ। জিম্বাবুয়ের বিপক্ষে দেশের মাটিতে টি-২০ সিরিজের কিছু দিন মাঠের বাইরে ছিলেন তিনি। খেলা হয়নি এশিয়া কাপের ফাইনালও।

২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মোস্তাফিজের। অভিষেকের পর থেকেই দারুণ নৈপুণ্য ছড়িয়ে যাচ্ছেন ২০ বছর বয়সী এই পেসার। ওয়ানডেতে ভারতকে একাই গুড়িয়ে দেন তিনি। দশম বোলার হিসেবে ওয়ানডে অভিষেকে পাঁচ উইকেট দখল করে ইতিহাসের পাতায় নাম লেখান। পরের ম্যাচে ৪৩ রানে নেন ৬ উইকেট। এরপর টেস্টেও স্মরণীয় অভিষেক। ৩৭ রানে ৪ উইকেট নিয়ে গড়েন আরেক নজির। মোস্তাফিজ সেই থেকে বাঘা-বাঘা সব ব্যাটসম্যানের কাছে এক আতংকের নাম।

তাছাড়া পাকিস্তান প্রিমিয়ার লিগে নাম লেখালেও ইনজুরির কারণে খেলতে পারেননি। আইপিএলেও তাঁকে গুরুত্বের সঙ্গে নিয়েছে সানরাইজ হায়দরাবাদ। গুরুত্বের প্রতিদান দিতে মোটেও ভুল করেননি ‘ফিজ’। বেশ দাপটের সঙ্গেই মাঠ মাতিয়ে ছিলেন তিনি। টুর্নামেন্টে ১৬ ম্যাচে ৬১ ওভার খেলে ১৭টি উইকেট শিকার করেছেন মোস্তাফিজ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা