,

১২ হাজার নারীকে প্রশিক্ষণ দেবে সরকার

garmentsনিউজ ডেস্ক : দেশের ১১ হাজার ৭০০ নারীকে প্রশিক্ষণ দেবে সরকার। দারিদ্র বিমোচন এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ১০ হাজার ৮০০ দরিদ্র নারীকে প্রশিক্ষণ দেওয়া হবে।

সোমবার সাভারের গণকবাড়িতে বিশ্বব্যাংকের অর্থায়নে উত্তরাঞ্চলের দারিদ্র্য বিমোচন উদ্যোগ ‘নারী’ প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক।

প্রতিমন্ত্রী বলেন, সরকার তৈরি পোশাক শিল্পে উত্তরাঞ্চলের বিপুলসংখ্যক দরিদ্র নারীর কর্মসংস্থান এবং তাদের স্বাবলম্বী করার লক্ষ্যে হাতেকলমে প্রশিক্ষণের কার্যক্রম গ্রহণ করেছে। তৈরি পোশাক শিল্পের মিড লেভেল ম্যানেজমেন্টে বিদেশি কর্মীদের জন্য প্রতি বছর ৫ বিলিয়ন ডলার খরচ হয়। এই পর্যায়ে ম্যানেজমেন্টের জন্য দেশি কর্মীদের বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করলে ৫ বিলিয়ন ডলার সমপরিমাণ অর্থ সাশ্রয় হবে।

তিনি বলেন, স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এখানে প্রশিক্ষণ গ্রহণকারী সবার কাজের সুব্যবস্থা হবে বলে আমি আশাবাদী।

নারী প্রকল্পের আওতায় ঢাকা, চট্টগ্রাম ও ঈশ্বরদী ইপিজেড এলাকায় নারী প্রকল্পের প্রশিক্ষণ কেন্দ্রে প্রথম পর্যায়ে ৯০০ নারীকে তিন মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া আগামী তিন বছরে বৃহত্তর রংপুর অঞ্চলের পাঁচ জেলার ১০ হাজার ৮০০ দরিদ্র নারীকে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হবে।
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এ প্রশিক্ষণের আয়োজন করেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা