,

ইসলামকে সহিংসতা ও সন্ত্রাসবাদের ধর্ম হিসেবে চিহ্নিত করা অন্যায় : পোপ

popআন্তর্জাতিক ডেস্ক: ইউরোপে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ইসলাম-বিরোধী প্রচারণার সমালোচনা করে খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস বলেছেন, “ইসলামকে সহিংসতা ও সন্ত্রাসবাদের ধর্ম হিসেবে চিহ্নিত করা অন্যায় এবং অন্যায্য।” ইউরোপের এসব হামলার দায় স্বীকার করেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ। খবর-রেতে।

তিনি রোববার সাংবাদিকদের বলেন, “আমি মনে করি না ইসলামকে সহিংস হিসেবে চিহ্নিত করা ঠিক। এটি ন্যায্য ও সত্য নয়।” দায়েশের হাতে ফ্রান্সের একটি গির্জার ক্যাথোলিক খ্রিস্টান যাজক নিহত হওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পোপ ফ্রান্সিস এসব কথা বলেছেন। দায়েশ ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে।

পোপ বলেন, “প্রত্যেক ধর্মের মধ্যেই ছোট ছোট কিছু উগ্র ও মৌলবাদী গোষ্ঠী থাকে। এ ধরনের গোষ্ঠী আমাদের মধ্যেও আছে। আমাকে যদি ইসলামি সহিংসতার কথা বলতে হয় তাহলে খ্রিস্টান সহিংসতার কথাও বলতে হবে।”

ক্যাথলিক খ্রিস্টানদের নেতা বলেন, ইউরোপের দেশগুলোর উচিত নিজেদের দিকে তাকানো। এসব দেশে সামাজিক অবিচার এবং অর্থের পুঁজা হচ্ছে সন্ত্রাসবাদের প্রধান কারণ। অর্থকে বিশ্বের কেন্দ্রবিন্দতে আনা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

পোপ বলেন, ইউরোপের বহু তরুণ রয়েছে যাদের কোনো কাজ নেই; এক পর্যায়ে তারা মদ ও মাদকের নেশায় আসক্ত হয়ে পড়ে এবং তারা এখন আইএসআইএল বা দায়েশে যোগ দিচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা