বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোমান্সে ঐশ্বরিয়া-রণবীর [ভিডিও]

ash-ranbeerবিনোদন ডেস্ক: শ্বশুর অমিতাভ বচ্চনের আপত্তি অগ্রাহ্য। রণবীর কাপুরের সঙ্গে পুত্রবধু ঐশ্বরিয়ার ঘনিষ্ঠ দৃশ্য বাদ দেননি পরিচালক করণ জোহর। বরং ‘এ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে ঐশ্বরিয়ার রোমান্সের দৃশ্য প্রকাশ্যে চলে এলো।

সোমবার টুইটারে ছবির পোস্টার প্রকাশ করেন পরিচালক করন। এক দিন পর মুক্তি পেল ‘এ্যায় দিল হ্যায় মুশকিল’–এর টিজার। দিওয়ালিতে মুক্তি পাবে ছবিটি।

যশ চোপড়ার ‘দুসরা আদমি’ (১৯৭৭)‌‌ ছবির রিমেক ‘এ্যায় দিল হ্যায় মুশকিল’। এতে ঋষি কাপুর–রাখি–নীতু সিংয়ের জায়গায় এবার রণবীর কাপুর–ঐশ্বরিয়া–আনুশকা–ফাওয়াদ খান। একটি ক্যামিও চরিত্রে রয়েছেন শাহরুখও।

দুই ছবির গল্প এক হলেও ত্রিকোণ প্রেমের খোলনলচে পাল্টে ফেলেছেন করন। রয়েছে মেলোড্রামা, সম্পর্কের টানাপোড়েন, বিচ্ছেদ, বিদেশী প্রেক্ষাপট। শেষ পর্যন্ত মুশকিল কীভাবে আসান হয়, সেটাই দেখার।

আগেই খবর ছড়িয়ে পড়েছিল ‘এ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে রণবীর ও ঐশ্বরিয়ার অন্তরঙ্গ ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন। এখানে তাদেরকে দেখা যাবে দম্পতির ভূমিকায়। যেখানে স্ত্রীর চেয়ে স্বামীর বয়স কম।

ছবিটিতে চুম্বনসহ অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করায় ঐশ্বরিয়ার ওপর বিরক্ত হয় তার শ্বশুর বাড়ি বচ্চন পরিবার। তারা করণ জোহরকে সম্পাদনা করে এসব দৃশ্য বাদ দেয়ার অনুরোধ করেন। তবে শেষ পর্যন্ত প্রকাশ্যে এলো ঐশ্বরিয়া-রণবীরের ঘনিষ্ঠ দৃশ্য।

টিজার: এ্যায় দিল হ্যায় মুশকিল

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ