,

রিজভীর আত্মসমর্পণ যে কোনো দিন

risve-550x304 বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী যেকোনো দিন আদালতে আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিন দিন অবরুদ্ধ থাকার পর সেখান থেকে বের হয়ে সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করার কথা ছিল কিন্তু তিনি আদালতে যাননি।
পল্লবী থানার নাশকতার মামলায় গত ২৫ জুলাই রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। রিজভীর আদালতে হাজির না হওয়ার বিষয়টি নিশ্চিত করে বিকেল ৪টার দিকে আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বলেন, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। যেকোনো দিন আদালতে আসতে পারেন।
রিজভীর অবস্থান সর্ম্পকে বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, যতটুকু জেনেছি, রিজভী সোমবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে বের হয়েছেন। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। যে কোনো সময় আদালতে হাজির হবেন তিনি। পরোয়ানা মাথায় নিয়ে গত ২৯ জুলাই থেকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ ছিলেন রিজভী।
গত ২৫ জুলাই রাজধানীর পল্লবী থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনে মামলায় রুহুল কবির রিজভীসহ ৯ জনের বিরুদ্ধে প্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে তাদের মধ্যে রয়েছেন, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেল, বিএনপি চেয়ারপাসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া ও ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা