,

হারের হ্যাটট্রিক শেখ রাসেলের

cc7d290d5ad1de2381b6415aaa596cca-ctg-abahaniম্যাচ শেষের মিনিট পাঁচেক আগে রেফারি ডাগআউট থেকে বের করে দিলেন যোশেফ পাভলিককে। চট্টগ্রাম আবাহনীর স্লোভাকিয়ান কোচের ঠাঁই তখন গ্যালারিতে। সাধারণ দর্শকের পাশে। তবে এতেও তাঁর মন খারাপ হওয়ার কথা নয়। বরং ম্যাচ শেষে স্বাগতিক দর্শকদের সঙ্গে চিৎকার করলেন। উল্লাস করলেন হাত উঁচিয়ে। কোচের আনন্দটা একটু বেশিই ছিল। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে আজ ৮৮ মিনিট পর্যন্ত ১-১ থাকা ম্যাচটি শেষ পর্যন্ত চট্টগ্রাম আবাহনী জিতে নিয়েছে ২-১ গোলে। লিগে হারের হ্যাটট্রিক হয়ে গেল শেখ রাসেলের। আর ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট স্বাগতিক চট্টগ্রাম আবাহনীর।
আগের দুটি ম্যাচে চট্টগ্রাম আবাহনীর নায়ক ছিলেন রুবেল মিয়া। কালও শুরুতেই চমক দিয়েছেন রুবেল। ম্যাচের ২ মিনিটে তাঁরই ক্রস থেকে গোল করেছেন ইব্রাহিম। তবে ৪৩ মিনিটে জামাল ভূঁইয়া গোল শোধ করে শেখ রাসেলকে ম্যাচের ফেরানোর আভাস দিচ্ছিলেন। দ্বিতীয়ার্ধে জয়ের জন্য মরিয়া ছিল দুই দলই। কিন্তু ম্যাচের ৮৮ মিনিটে লিওনেল প্রিউক্সের গোলে শেখ রাসেলের জয়ের স্বপ্ন তো ধুলিস্যাৎই, ড্র করার আশাটাও উবে গেছে। খেলা শেষের খানিক আগেই আরও একটা দুর্দান্ত সুযোগ পেয়েছিলেন লিওনেল প্রিউক্স। কিন্তু ফাঁকা গোলপোস্টেও বল রাখতে পারেননি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা