,

সপ্তাহে ২০ লাখ মশা উৎপাদিত হচ্ছে মশার খামারে, কিন্তু কেন?

1-38নিউজ ডেস্ক: বিভিন্ন ধরনের খামারের কথা শোনা গেলেও মশা যে খামারে উৎপাদিত হতে পারে এ বিষয়টি জানা ছিল না কানাডিয়ান ফটোগ্রাফার কেভিন ফ্রেয়ারের। কিন্তু চীনের একটি মশার খামারে প্রতিসপ্তাহে ২০ লাখ মশা উৎপাদিত হচ্ছে এমন খবর শুনে তিনি অবাক হন। এরপর নিজ চোখে বিষয়টি দেখার জন্য প্রথম ফ্লাইটেই চীনে যাওয়ার জন্য উদ্যোগ নেন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ওইয়ার্ড।

চীনের সেই মশার খামারে সত্যিই মশা উৎপাদিত হয়। আর এ বিষয়টি স্বচক্ষে দেখার জন্য কেভিন ফ্রেয়ার চীনে চলে যান। সেখানে মূলত বিজ্ঞানের প্রয়োজনেই মশা উৎপাদিত হচ্ছে।

চীনের গুয়াংঝু প্রদেশের সেই মশার খামারটি মূলত ট্রপিকাল রোগ নিয়ন্ত্রণে কাজ করছে। মশাবাহিত বিভিন্ন রোগ থেকে রক্ষার জন্য মশা নির্মূলে মশাকেই কাজে লাগানোর বিষয়ে গবেষণা করছে এ গবেষণাগারটি। আর এ জন্য মশার খামারটিতে উৎপাদিত হচ্ছে সন্তান জন্মদানে অক্ষম মশা।

এ খামারে উৎপাদিত পুরুষ মশাগুলো যখন অন্য মশাদের নিষিক্ত করে তা থেকে কোনো নতুন মশার জন্ম হয় না। আর এভাবে অসংখ্য অক্ষম মশা যখন বিস্তার লাভ করবে তখন নতুন মশা জন্মদান কমে যাবে। ফলে মশার সংখ্যা কমে গিয়ে বিভিন্ন মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ সুবিধাজনক হবে, এমনটাই আশা করছেন গবেষকরা।

কানাডিয়ান ফটোগ্রাফার কেভিন মশার খামার পরিদর্শনে গিয়ে দেখতে পান সেখানে বিশাল কর্মযজ্ঞ চলছে। এ কর্মযজ্ঞের মাঝে রয়েছে গবেষণাগারে বিপুল পরিমাণ মশা উৎপাদন ও তা একটি দ্বীপে ছেড়ে দেওয়া। মূলত চীনের সাজাই নামে দ্বীপটিকেই গবেষকরা পরীক্ষামূলকভাবে বেছে নিয়েছেন মশা নির্মূলের গবেষণায়। দ্বীপটিতে এ গবেষণা সফল হলে পরবর্তীতে সারা বিশ্বেই মশা নির্মূলে উদ্যোগ নেবেন গবেষকরা।

এ বিষয়ে ফটোগ্রাফার ফ্রেয়ার বলেন, ‘চীন বিশ্বের সবচেয়ে বড় বহু বিষয়ের জন্য বিখ্যাত। কিন্তু বিশ্বের সবচেয়ে বড় মশার খামারকে আমার ভিন্ন কিছু বলেই মনে হয়।’

এডিস মশা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক মশাদের অন্যতম। আর গবেষণাগারটিতে সে মশা নির্মূলেই ব্যাপক গবেষণা চলছে গত চার বছর ধরে। সেখানে অসংখ্য ট্রেতে তৈরি হচ্ছে মশা। ফটোগ্রাফার ফ্রেয়ার দেখতে পান মশার অসংখ্য খাঁচা, যেখানে তৈরি হচ্ছে নির্বীজ মশাগুলো। বহু মশার লার্ভা ছড়িয়ে রয়েছে হ্যাচিংয়ের কাজে ব্যবহৃত খাঁচাগুলোতে। এরপর সেগুলোর মধ্যে পুরুষ ও নারী মশা আলাদা করা হচ্ছে। তাদের জন্য রাখা হয়েছে প্রাণীর রক্ত। এরপর সেগুলো কিছুটা বড় হলেই ভরে ফেলা হচ্ছে কন্টেইনারে। এরপর সেখানে দেওয়া তা ছেড়ে দেওয়া হচ্ছে দ্বীপটিতে।

এ গবেষণাটি করা হচ্ছে চীনের ইয়েট-সেন ইউনিভার্সিটি ও যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে। তারা এখন পর্যন্ত কয়েক শ মিলিয়ন নির্বীজ মশা ছেড়েছেন দ্বীপটিতে। পাশাপাশি চলছে দ্বীপটিতে মশাদের প্রভাব বিষয়ে গবেষণা। একপর্যায়ে সে দ্বীপটি থেকে মশার বংশ সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে, এমনটাই আশা গবেষকদের।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে