,

এবার ওমের বিপরীতে পরীমনি

poriবিনোদন প্রতিবেদক : এবার কলকাতার নায়ক ওমের সঙ্গে জুটি বাধতে চলেছেন ঢাকাই চলচ্চিত্রের উঠতি নায়িকা পরীমনি।

তরুণ নির্মাতা সৈকত নাসিরের পরবর্তী সিনেমা ‘পাষাণ’ এ দেখা যাবে ওম এবং পরীমনিকে।

ওম এর আগে নুসরাত ফারিয়া এবং মাহির সঙ্গে জুটি বেধে সিনেমা করেছেন।

রোমান্টিক-অ্যাকশন ঘরানার এ সিনেমায় ভিলেন হিসেবে থাকবেন ঢালিউডের চার ভিলেন-মিশা সওদাগর, মিজু আহমেদ, সাদেক বাচ্চু এবং তরুণ শিমুল খান।

চলচ্চিত্রটিতে নায়ক হিসেবে নবাগত সুমিতের অভিনয় করার কথা ছিল। কিন্তু নতুন নায়ক দিয়ে অভিনয় করানোর ঝুঁকি নিতে চাননি প্রযোজক।

এ বিষয়ে সৈকত নাসির বললেন, ওমের ক্যারেক্টারটা অনেক অ্যাকশন নির্ভর। সুমিতের চেয়ে ওমকেই বেশি নির্ভরযোগ্য মনে হয়েছে প্রযোজকের। আমিও তাতে সায় দিয়েছি।

সিনেমার শুটিং ৫ আগস্ট থেকে সিলেটে শুরু হবে। চার দিন সিলেটে শুটিং হবে। তারপর সাময়িক বিরতিরপর একই মাসের ১৫ তারিখে ওম আর ২০ তারিখে পরীমনি ঢাকার শুটিংয়ে যুক্ত হবেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা