,

যে হোটেলে একইসঙ্গে দুই দেশে রাত কাটবে

 

 

আন্তর্জাতিক ডেস্ক :একই সাথে ফ্রান্স ও সুইজারল্যান্ডে রাত কাটাতে চান? হোটেল আরবেজে রুম ভাড়া নিন। কারণ লা কিওর গ্রামে অবস্থিত এই হোটেল ঠিক ফরাসি ও সুইস সীমান্তের উপরেই তৈরি করা হয়েছে।

2016_08_01_22_01_14_dQUZ2npVnBESvUVHtGIGhaDPMbv3Wr_original (1)

হোটেলের অবস্থান এমন যে এর অর্ধেকটা পড়েছে ফ্রান্সে, অর্ধেকটা সুইজারল্যান্ডে। এমনকি হোটেলের কামরাগুলোতে বিছানা এমনভাবে ফেলা হয়েছে যাতে শুয়ে থাকলে পায়ের অংশ থাকবে এক দেশে আর মাথার অংশ আরেক দেশে। এখানে ডবল বেডরুমের ভাড়া ১০৭ মার্কিন ডলার।

চণ্ডে নাস্ট ট্র্যাভেলারের প্রতিবেদনে বলা হয়, হোটেলের হানিমুন স্যুইটটা দুইদেশের মাঝখানে ভাগ করে বানানো হয়েছে। তাছাড়া হোটেলের বেশ কিছু কামরা রয়েছে পুরোপুরি দুই দেশে। যে কারণে হোটেলে অতিথিদের আপ্যায়নে দুই দেশের ঐতিহ্যই মানা হয়।

এটি তৈরি করা হয়েছিল ১৮৬০ সালের পরপর। ১৮৬২ সালে সীমান্ত নির্ধারণ নিয়ে ফ্রান্স ও সুইজারল্যান্ড যখন নতুন করে চুক্তিতে আসে তার পরপরই এখানে বানানো হয় একটি মুদির দোকান। ১৯২১ সালে ঐ ভবনকে হোটেলে রূপান্তরিত করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা