,

আদিবাসী সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইলেন তাইয়ানের প্রেসিডেন্ট

 

আন্তর্জাতিক ডেস্ক : দ্বীপরাষ্ট্র তাইওয়ানের আদিবাসী সম্প্রদায়ের কাছে গত কয়েক শতাব্দীর অসদাচরণ ও নিষ্পেষণের জন্য সরকারিভাবে ক্ষমা চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট তাই ইং-ওয়েন। দেশটির ইতিহাসে তিনিই প্রথম প্রেসিডেন্ট যিনি এই কাজ করলেন।

2016_08_01_18_52_45_3qKAr3sQVPVZNg6Wm25zliig1alDJw_original

তাইওয়ানের স্বীকৃত ১৬টি আদিবাসী গোষ্ঠীর নেতাদের সাথে কথোপকথনকালে প্রেসিডেন্ট তাই বলেছেন, একত্রে সামনে এগিয়ে যাওয়ার আগে তাইওয়ানকে অবশ্যই সত্যের মুখোমুখি হতে হবে। তিনি আরও বলেন, এই উপলক্ষে ঐতিহাসিক বিচারক কমিটি গঠন করা হবে।

আজকের আধুনিক তাইওয়ানের মানুষরা আসলে চীন থেকে তাইওয়ানে এসেছিলেন ৪শ বছর আগে। নবাগত ভিনদেশীদের অত্যাচারে ঐ অঞ্চলের আদিবাসীরা তাদের বসতভিটা হারাতে শুরু করেন। সেই সাথে তাদের শিক্ষা, ভাষা ও সংস্কৃতিও বিলীন হয়ে যায়। তাদেরকে কঠিন চাপের মুখে রাখেন বহিরাগতরা।
প্রেসিডেন্ট তাই ইং-ওয়েনের সাথে ইয়ামি গোষ্ঠীর নেতা কাপেন নাগানেন
তাইওয়ানের জনসংখ্যা ২ কোটি ৩০ লাখেরও বেশি। এই জনসংখ্যার মাত্র ২ শতাংশ হচ্ছে আদিবাসীরা।এমনকি এখনো পর্যন্ত দেশটিতে নিষ্পেষিত হচ্ছে আদিবাসীরা। তাদের চাকরি ও বেতন সাধারণের চাইতে অর্ধেক।

প্রেসিডেন্ট তাই বলেছেন, ‘গত ৪শ বছর ধরে যতগুলো বিদেশি শাসকরা তাইওয়ানে এসেছে তারাই নির্দয়ভাবে আদিবাসীদের আঘাত করেছে। তাদের উপর সামরিক অত্যাচার করেছে, কেড়ে নিয়েছে বাপদাদার বসতভিটা ও জমি। এই অপরাধের জন্য সাধারণ মৌখিক ক্ষমা চাওয়া মোটেই পর্যাপ্ত না।’

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, প্রেসিডেন্ট আদিবাসীদের প্রতি অঙ্গীকার করে বলেন, আদিবাসীরা যাতে তাদের বিষয় সম্পত্তি ও সংস্কৃতিগত অধিকার ফিরে পায় সেটা তার সরকার নিশ্চিত করবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা