,

জাকিরের বক্তব্যে অনুপ্রাণিত হয়ে ভারতে ৫৫ জন জঙ্গি হয়েছেন

 
আন্তর্জাতিক ডেস্ক : ফের বিতর্কে পড়েছেন বিতর্কিত ধর্মপ্রচারক জাকির নায়েক। বাংলাদেশে জঙ্গি হামলার পর থেকে জাকিরের ওপর কড়া নজর রাখা হচ্ছিল। তার নামে প্রচুর অভিযোগ আনা হচ্ছিল যে ওনার প্ররোচণায়ে অনেকে বিপথগামী হয়ে গেছেন। কিন্তু বারবার তিনি সেই অভিযোগ কে অস্বীকার করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চেয়েছেন।

2016_07_08_16_15_22_pdwkiVUgYuKURMhQ5MJoP0JRqFJDBy_original

জাকিরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হলে প্রমাণ সংগ্রহ করা প্রয়োজন। সেকারণেই সন্ত্রাসের সঙ্গে জাকির সংশ্রবের প্রমাণ খুঁজছিলেন গোয়েন্দারা। গোয়েন্দা দপ্তর সূত্রের খবর, একটা বড় দল জাকিরের কার্যকলাপের উপর নজর রাখছে। খতিয়ে দেখা হচ্ছে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ছাড়াও মুম্বাই ও চেন্নাইতে জাকিরের তৈরি স্কুলগুলোর কার্যকলাপও

জানা গেছে, সম্প্রতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জাকিরের কার্যকলাপ নিয়ে তথ্য সংগ্রহ শুরু করেছিল। তাতেই একটি তথ্য ফাঁস হয় যে জাকিরের ‘ভোকাল টনিকে’ ভারতের ৫৫ জন জঙ্গি হয়েছে। তাদের কেউ আইএস, কেউবা লস্কর–ই–তৈবার সদস্য।

সেই তদন্তের রিপোর্টে বলা হচ্ছে, ২০০৫ সাল থেকে ভারতে অবস্থানকারী সিমি, ইন্ডিয়ান মুজাহিদিন, লস্কর–ই–তৈবা, বা আই এসের একাধিক জঙ্গিকে উদ্বুদ্ধ করেছে জাকিরের ভাষণ। এরা প্রত্যেকেই হয় জাকিরের সভায় উপস্থিত ছিল, অথবা ভাষণ শুনতে প্রতিদিন টিভিতে চোখ রাখতেন। এদের মধ্যে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের কর্মী ফিরোজ দেশমুখের পাশাপাশি, রয়েছে আই এসের অনলাইন নিয়োগকারী আফসা জাবিন, এছাড়াও বর্ধমান বিস্ফোরণের সময় আটক করা বাংলাদেশে জামায়াতে ইসলামীর কর্মী আসাদুল্লা আলী ও রফিক ইসলাম। পাশপাশি, জাকিরের বিরুদ্ধে পুরনো পুলিশি অভিযোগগুলোও খুঁটিয়ে দেখছেন তদন্তকারীরা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে