,

ইউটিউবে পরীর ‘রক্ত’ ধামাকা (ভিডিওসহ)

 

বিনোদন ডেস্ক :ইউটিউবে প্রকাশ হলো জাজ মাল্টিমিডিয়ার বহুল আলোচিত ছবি রক্তের টিজার। আজ সোমবার রাত ৮টায় এই টিজার প্রকাশিত হয়েছে। আসছে ঈদুল আযহায় মুক্তি পাবে হালের জনপ্রিয় নায়িকা পরীমণি অভিনীত এই ছবিটি। বিগ বাজেটের এই ছবিতে অ্যাকশন দৃশ্যে দেখা যাবে তাকে। শুটিং চলাকালে ‘রক্ত’ নিয়ে পরীমণির একাধিক বক্তব্য মিডিয়াতে এসেছে। সেখানে তিনি বলেছেন, ”মারামারি দৃশ্যে অভিনয় করতে গিয়ে যদি শরীরের রক্তও ঝরে তারপরও পিছু টান দিবো না।” ফলে ছবিটা কেমন হবে, তার বক্তব্য থেকে একটা আঁচ পেয়েছেন ভক্তরা।

Pori2

 

জাজ মাল্টিমিডিয়া থেকে জানানো হয়েছে, আসছে ঈদুল আযহার ঈদে মুক্তি পাবে ‘রক্ত’ ছবিটি। এখন শুরু হয়েছে প্রচারণা। এরই অংশ হিসেবে সোমবার রাত ৮টায় জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ফ্যানপেজে ছবিটির টিজার প্রকাশ করা হল। পর্যায়ক্রমে বিভিন্ন টিভি চ্যানেলেও প্রচার করা হবে এটি।

এদিকে সম্প্রতি শেষ হয়েছে ‘পরী’ শিরোনামের একটি আইটেম গানের শুটিং। পরীর আইটেম গানটির শিরোনামও তার নামের সঙ্গে মিলিয়ে ‘পরী’ রাখা হয়েছে। কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়ের কথায় গানটিতে সুর করেছেন আকাশ এবং কণ্ঠ দিয়েছেন কানিকা কাপুর। কোরিওগ্রাফি করেছেন বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার বাবা যাদব।

‘পরী’ গানটিকে বাংলাদেশে এ যাবৎকালের সবচেয়ে ব্যয়বহুল আইটেম গান দাবি করে জাজ জানিয়েছে, যৌথ প্রযোজনায় নির্মিত ‘রক্ত’ ছবিটি ঈদুল আযহায় বাংলাদেশে শতাধিক এবং কলকাতায় ১৩০টি সিনেমা হলে একযোগে মুক্তি পাবে।

রক্তের এ টিজারটি পরী মনি তার বান্ধবী বন্যা সরকারের জন্মদিনে উৎসর্গ করেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা