,

বাংলাদেশে থাকা জাপানের সব কার্যালয় ও কর্মকর্তাদের নিরাপত্তা জোরদারের নির্দেশ

 
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে থাকা জাপানের দূতাবাস এবং স্কুল, তাদের অর্থায়নে পরিচালিত প্রকল্প অফিস ও জাইকাসহ সব কার্যালয়ের নিরাপত্তা জোরদারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। পাশাপাশি জাপানী কর্মকর্তাদের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গতকাল অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করে তাদের নিরাপত্তার দাবি জানিয়েছিল জাপান দূতাবাসের পক্ষ থেকে।

saka-thereport24-1

সূত্র জানিয়েছে, বাংলাদেশে থাকা সকল জাপানী নাগরিকদের নিরাপত্তা দিতে ও দূতাবাসে বেসরকারি সিকিউরিটি গার্ডদের অস্ত্র বহনের অনুমতি দিতে সরকারের কাছে দাবি করেছিল জাপান। বিশেষ করে জাইকার অর্থায়নে পরিচালিত প্রকল্প এলাকায় কর্মরত জাপানী নাগরিকদের নিরাপত্তা দিতে বলেছিল সরকারকে। এ নিয়ে জাইকার পক্ষ থেকে অর্থমন্ত্রীসহ সরকারের শীর্ষ পর্যায়ের কয়েক কর্মকর্তার সঙ্গে বৈঠক করা হয় একাধিকবার। বৈঠকে প্রকল্প এলাকায় অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েনের দাবি করে তারা।

এর পরেই সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুলিশ সদর দফতরকে জাইকার সকল অফিসের নিরাপত্তা বাড়ানোর জন্য নির্দেশ দেওয়া হয়।

সূত্র জানিয়েছে, গুলশান হামলায় নিহতদের ব্যাপারে তদন্তের অগ্রগতি জানতে ও বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে জানতে আগামী ৬ আগস্ট বাংলাদেশে আসছেন জাইকার প্রেসিডেন্ট। সফরকালে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পাশাপাশি একাধিক মন্ত্রী ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও জাপানী নাগরিকদের আগামী ১৫ আগস্ট পর্যন্ত ঢাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের ব্যাপারে বলা হয়েছে দেশটির পক্ষ থেকে। এজন্য অনেক জাপানী নাগরিক এখনো প্রকল্পের কাজে যোগ দেয়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা