বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু ১ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক : জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হবে আগামী ১ নভেম্বর। সচিবালয়ে সোমবার প্রাথমিক ও গণশিক্ষা সচিব হুমায়ুন খালিদের সভাপতিত্বে এক সভায় অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষার সূচি চূড়ান্ত করা হয়।সভা শেষে গণশিক্ষা সচিব সাংবাদিকদের বলেন, ১ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত জেএসসি-জেডিসি পরীক্ষা নেওয়া হবে। সকাল ১০টা থেকে জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হবে।

jsc_jdc_vprer_pata

জেএসসির বিস্তারিত সূচি

১ নভেম্বর বাংলা প্রথমপত্র, ২ নভেম্বর বাংলা দ্বিতীয়পত্র, ৩ নভেম্বর ইংরেজি প্রথমপত্র, ৬ নভেম্বর ইংরেজি দ্বিতীয়পত্র, ৭ নভেম্বর ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষা নির্ধারিত রয়েছে।

৮ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ৯ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ১০ নভেম্বর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, ১৩ গণিত, ১৪ নভেম্বর কর্ম ও জীবনমুখী শিক্ষা, ১৫ নভেম্বর বিজ্ঞান, ১৬ নভেম্বর চারু ও কারুকলা, ১৭ নভেম্বর কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, আরবি, সংস্কৃত, পালি।

 

জেডিসি বিস্তারিত সূচি

১ নভেম্বর কুরআন মাজীদ ও তাজবিদ, ২ নভেম্বর আকাইদ ও ফিকহ, ৩ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (শুধু অনিয়মিত)।

৬ নভেম্বর ইংরেজি প্রথমপত্র, ৭ নভেম্বর ইংরেজি দ্বিতীয়পত্র, ৮ নভেম্বর বাংলা প্রথমপত্র, ৯ নভেম্বর বাংলা দ্বিতীয়পত্র, ১০ নভেম্বর কর্ম ও জীবনমুখী শিক্ষা, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ের পরীক্ষা রয়েছে।

১২ নভেম্বর গণিত, ১৩ নভেম্বর আরবি প্রথমপত্র, ১৪ নভেম্বর আরবি দ্বিতীয়পত্র, ১৫ নভেম্বর সামাজিক বিজ্ঞান (শুধু অনিয়মিত), বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ১৬ নভেম্বর বিজ্ঞান, ১৭ নভেম্বর কৃষি শিক্ষা, গার্হস্থ অর্থনীতি (শুধু অনিয়মিত) এবং গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের পরীক্ষা হবে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত