,

জঙ্গিবাদ রুখে দেওয়ার প্রত্যয়ে আশুগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানের ১৪ হাজার শিক্ষার্থীর মানববন্ধন

13912683_1744019279189422_3332331248595054925_nআশুগঞ্জ প্রতিনিধি : জঙ্গিবাদ রুখে দেওয়ার প্রত্যয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এবং হাতে হাত রেখে মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৪হাজার শিক্ষার্থী। আজ শুক্রবার বেলা ১১টায় উপজেলা সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্ব প্রতিষ্ঠানের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলা বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার মোট ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর অংশ নেয়।

বেলা ১১টায় আশুগঞ্জ উপজেলার আড়াইসিধায় খন্দকার শাহানা ফরিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক বৃন্দ মানববন্ধনে অংশ নেন। বিদ্যালয়ের ৭শ ৫২জন শিক্ষার্থী হাতে হাত ধরে মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক জিয়াউর রহমান, ওয়ালেস মিয়া, জসিম উদ্দিন, কেয়ারটেকার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও শিক্ষার্থী মাসুমা আক্তার, সঞ্জিদা আক্তার, রুবিনা বেগম প্রমুখ।
একই সময়ে আশুগঞ্জ শহরের হাজী আব্দুল জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও শিক্ষক বৃন্দ মানববন্ধন ও র‌্যালীর আয়োজন করে। র‌্যালীটি বিদ্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিত্যালয়ের পরিচালনা কমিটির সদস্য আব্দুল গফুর, সহকারী প্রধান শিক্ষক সালাহ উদ্দিন সোহেল, শিক্ষক মাহবুবুর রহমান, আলকাস মিয়া, মোজাহিদুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
একই সময়ে আশুগঞ্জ ফিরোজ মিয়া ডিগ্রি কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা কমিটির সদস্যরা বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করে। মানববন্ধনে কলেজের হাজারো শিক্ষার্থী হাতে হাত ধরে দীর্ঘ মানববন্ধন রচনা করেন। মানববন্ধন শেষে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবুর রহমান জিন্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজের পরিচালনা কমিটির সদস্য আবু জামাল, কলেজের উপা-ধ্যক্ষ আহমদ উল্লাহ খন্দকার, অধ্যাপক আলহাজ্ব মিজানুর রহমান, শরিফুল ইসলাম মিলন, শাফায়েত জামিল কাজল, ইতিহাস বিভাগের প্রধান মোহাম্মদ কামাল হোসেন, বিভাগীয় প্রধান এমদাদুল হক, ব্যবস্থাপনা বিভাগের প্রধান হিমাদ্রী ভৌমিক। মানববন্ধন শেষে বক্তরা বলেন, জঙ্গিবাদ বর্তমান সমাজের ব্যাধি। আর এ ব্যাধিকে দূর করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা