,

তিশা-ইমরানের যেই গানটি ১ কোটি বার দেখা হয়েছে(ভিডিওসহ)

imran_tishaamarবিনোদন ডেস্ক : সংগীতশিল্পী ইমরানের জনপ্রিয় গান ‘বলতে বলতে চলতে চলতে’র ভিডিও ইউটিউবে দেখা হয়েছে ১ কোটি বার। গতকাল শিল্পী নিজেই এমনটা জানিয়েছেন। ইমরানের ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপলোড করা হয় গত বছরের ৫ এপ্রিল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এটি দেখা হয়েছে ১ কোটি ২ হাজার ৩৩২ বার। এতে তার সঙ্গে মডেল হয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। ভিডিও নির্মাণ করেছেন আশিকুর রহমান।

ইউটিউবে নিজের ভিডিও ১ কোটির ঘর পেরোনোয় আনন্দিত ইমরান। তিনি বলেন, ”এটা বাংলাদেশি গানের ক্ষেত্রে একটি রেকর্ড। এবারই প্রথম আমাদের দেশের কোনো গান এই মাইলফলক স্পর্শ করল। এর সঙ্গে যুক্ত হতে পেরে খুব ভালো লাগছে। পরে হয়ত অনেকের গান এই মাইলফলক ছুঁতে পারবে।”

”তবে শুরুটা করতে পারলাম আমি, এটা অন্যরকম ভালোলাগার ব্যাপার। সব মিলিয়ে এটা একটা খুব খুশির খবর। টালিউডেও এমন নজির নেই।” বলেন ইমরান। শফিক তুহিনের লেখা এ গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান। তার তৃতীয় একক অ্যালবামে এই গানটি রয়েছে। ‘বলতে বলতে চলতে চলতে’ নামেই গত বছর সংগীতা থেকে প্রকাশিত হয় এটি।

https://youtu.be/296Gi_nnbho

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা