,

পুতিন আমার বন্ধু নন: ট্রাম্প

s4আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে নতুন বিতর্কে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প৷ শুধু ডেমোক্র্যাট নয়, এই ঘটনায় নিজের দলের কাছ থেকেও তাকে সমালোচনা হজম করতে হয়েছে৷

ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে একহাত নিয়ে বলেছেন, ”রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই৷ ঘনিষ্ঠতা নেই৷ তিনি আমার বন্ধুও নন৷ তার সঙ্গে আমার আলাপ-পরিচয়ও নেই৷ তার কিছু নীতি আমার ভাল লাগে বলে আমি তার প্রশংসা করেছি৷ বিশ্বশান্তির লক্ষ্যে পুতিনের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে চাই৷ কিন্তু, তার সঙ্গে আমার ঘনিষ্ঠ বন্ধুত্ব নিয়ে যা রটানো হচ্ছে, তার কোনওটাই সত্যি নয়৷”

যদিও ট্রাম্পের এই বয়ানের পরও তার মন্তব্যে বর্ণবিদ্বেষী ঝাঁঝ একটুও কমেনি৷ পাকিস্তানি বংশোদ্ভূত এক মার্কিন সৈনিকের বাবা ট্রাম্পকে নিয়ে সমালোচনা করেছিলেন যে, দেশের জন্য তিনি কোনও আত্মত্যাগই করেননি৷ তারই পাল্টা জবাব দিতে গিয়ে ওই সৈনিকের বাবা-মাকে তীর্যক আক্রমণ করেন রিপাবলিকান প্রার্থী৷ সেটা করতে গিয়ে ট্রাম্প শালীনতার সীমা লঙ্ঘন করেছেন বলে অভিযোগ৷

গত সপ্তাহে ডেমোক্র্যাটদের জাতীয় কনভেনশনে প্রয়াত ক্যাপ্টেন হুমায়ুন খানের বাবা কাইজার খান ট্রাম্পকে নিয়ে কয়েকটি প্রশ্ন তুলেছিলেন৷ তার জবাব দিতে গিয়ে ট্রাম্প বলেন, ”কয়েক হাজার কর্মসংস্থান করেছি৷ দেশের জন্য অনেক আত্মত্যাগ করেছি৷” তার পরেই তার বেখাপ্পা মন্তব্য, ”ওই ভাষণটি কে লিখে দিয়েছে? হিলারির স্ক্রিপ্ট রাইটাররা?” কাইজারের স্ত্রীকেও কেন বলতে ডাকা হয়নি, প্রশ্ন করেন তিনি৷ ডেমোক্র্যাট শিবির তো বটেই, রিপাবলিকানদের অনেকে এই মন্তব্য মুসলিমবিরোধী ও বর্ণবিদ্বেষী বলে মনে করছেন৷ ২০০৪ সালে ইরাকে আত্মঘাতী বিস্ফোরণে প্রাণ হারান হুমায়ুন খান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা