,

সরাইলে কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেপ্তার

Sarail Pic(Zoro) 01.08.16সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলে নিজের ঔরুশজাত কন্যা শিশুকে (১১) ধর্ষণের অভিযোগে ৬ সন্তানের জনক জুরু মিয়াকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। স্ত্রীর লিখিত অভিযোগের ভিত্তিকে গত রোববার রাত ৯টায় চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করেন এস আই মশিউর রহমান। পরে গতকাল দুপুরে শিশুর মা হজেরা বেগম বাদী হয়ে স্বামীকে আসামী করে সরাইল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। জুরুর বাড়ি পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দি গ্রামে। পেশায় মাটি কাটার শ্রমিক। বিয়ের পর থেকে লোপাড়া তার শ্বশুর বাড়িতেই বসবাস করছে। অভিযোগপত্র ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৫-২০ বছর আগে লোপাড়া গ্রামের আব্দুল মোতালিবের কন্যা হাজেরা বেগমকে বিয়ে করে জুরু। বর্তমানে তাদের ৪ মেয়ে ও ২ ছেলে। বড় মেয়ের বয়স ১৪ বছর। ৫ বছর আগে জুরু তার বড় মেয়েকে জোর করে একাধিকবার শ্লীলতাহানী ঘটায়। পিতার লোলুপ দৃষ্টি থেকে বাঁচার জন্য মায়ের সহযোগীতায় অন্যের বাড়িতে কাজ করতে চলে যায় মেয়েটি। লাম্পট্যের নেশা থামেনি জুরুর। গত শুক্রবার গভীর রাতে জুরুর আরেক কন্যা শিশু (১১) ঘুমোচ্ছে। আর স্ত্রী খাবার তৈরী করতে রান্না ঘরে কাজে ব্যস্ত। সুযোগে জুরু নিজের ঔরুশজাত কন্যা শিশুটির পড়নের হাফপ্যান্ট জামা খোলে জোর পূর্বক ধর্ষণ করে। শিশুটি সাথে সাথে পুরো ঘটনাটি তার মায়ের কাছে বলে কান্নায় ভেঙ্গে পড়ে। বিষয়টি জেনে পাগলের মত হয়ে যান শিশুর মা। পরের দিন তিনি (শিশুর মা) স্বামীর লাম্পট্যের আইনগত বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। জুরুর একাধিক স্বজন জানায়, এর আগেও সে ৪৫ উর্ধ্ব বয়সের দুই মহিলার সাথে প্রথমে পরক্রিয়া ও পরে শাররীক সম্পর্কে লিপ্ত হয়। তার নিকট আত্মীয় স্বজন দুইবার পর নারীর সাথে শাররীক সম্পর্ক চলাকালে হাতেনাতে ধরে ফেলে। পরে সালিসের মাধ্যমে তার জঘন্য ওই অপরাধের নিস্পত্তি করা হয়। তার স্ত্রী বলেন, আমি আর পারছি না। তার জন্য বড় মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। এখন ছোট মেয়েটার উপর অত্যাচার করছে। সে পশুর চেয়েও অধম। কোন সময় যেন আমার বাবার বাড়ির কার ইজ্জতের উপর হামলা চালায় খোদা জানেন। আমি তার লাম্পট্যের বিচার চাই।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা