,

ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন

FB_IMG_1470045436161নিজস্ব প্রতিবেদক : সারাদেশের ন্যায় একযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশও করা হয়।

সোমবার (০১ আগস্ট) বেলা ১১ টা থেকে দুপুর একটা পর্যন্ত জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন করা হয়। এসব মানববন্ধন থেকে স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা সন্ত্রাস ও জঙ্গীবাদ রুখে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

ব্রাহ্মণবাড়িয়া শহরে এ কর্মসূচী পালিত হয় জেলার অন্যতম বিদ্যাপীঠ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ, ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রী কলেজ, ব্রাহ্মণবাড়িয়া সিটি মডেল কলেজ, ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজ, উবায়দুল মোকতাদির চৌধুরী মহিলা কলেজ, বাংলাদেশ গ্যাসফিল্ডস স্কুল এন্ড কলেজ ও আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে।

এছাড়া শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, গভ. মডেল গার্লস হাই স্কুল, সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়, আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়, রামকানাই হাই একাডেমী, নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়, উইজডম স্কুল ও ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুলে জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন করা হয়।

মানববন্ধনে স্কুল-কলেজের শিক্ষকেরা বলেন, সন্ত্রাস-জঙ্গীবাদের কবল থেকে আগামি দিনের ভবিষ্যৎ আমাদের ছাত্র সমাজকে রক্ষা করতে হবে। এক্ষেত্রে প্রত্যেক পরিবারের অভিভাবকদের আরো বেশি সচেতন হওয়ার আহবান জানানো হয়।

ব্রাহ্মণবাড়িয়া সিটি মডেল কলেজের অধ্যক্ষ মো. মোস্তফা কামাল বলেন, শিক্ষার্থীরা অল্প কিছু সময় শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান নেয়। তারা দিনের বেশিরভাগ সময়েই নিজ নিজ ঘরে থাকেন। সুতরাং তাদের বিষয়ে পরিবারের লোকজনদেরই সবচেয়ে বেশি সচেতন থাকতে হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা