,

প্রবাসী ২ ছেলেকে আনতে গিয়ে লাশ হলেন বাবা

download (54)মাহবুব খান বাবুল, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) থেকে : কষ্টের টাকা খরচ করে দুই ছেলেকে বিদেশ পাঠিয়েছিলেন বাবা দুধ মিয়া। সংসারে স্বচ্ছলতা ফিরে আসবে। নিজেও ভাল চলবেন। নাতী নাতনীদের নিয়ে খেলাধুলা করবেন। সুখে শান্তিতে জীবনের বাকি সময়টা অতিবাহিত করবেন। এমনটাই আশা ও প্রত্যাশা ছিল সদর উপজেলার সাদেকপুর গ্রামের বৃদ্ধ দুধ মিয়ার। কিন্তু একটি দূর্ঘটনা মূহুর্তের মধ্যে দুধ মিয়ার সকল স্বপ্ন কেড়ে নিল। আদরের দুই ছেলে সাবির ও হাবিব বিমানে থেকেই চিরদিনের জন্য এতিম হয়ে গেলেন। কিন্তু তখনো তারা ২ ভাই জানেন না তাদের বাবা পড়পাড়ে চলে গেছেন। নিয়তি কি নিষ্ঠুর! নির্মম! বিমান থেকে নেমে দেশের মাটিতে পা দিয়ে আত্মতৃপ্ত হবেন। আশায় প্রতিক্ষার প্রহর খুবই কষ্টে পার করে একদম নিকটে চলে এসেছেন। মাত্র ২০-৩০ মিনিটের সময় যেন আর অতিবাহিত হচ্ছে না। ভিতরে ছটফট করছে হৃদয় নামের যন্ত্রটি। আর একটু পরই দীর্ঘদিন পর দেখা মিলবে প্রিয়জনের। ছেলে মেয়ের। জন্মদাতা বাবা মায়ের সাথে। কিন্তু বিমান বন্দরের গ্লাস ঠেলে বেরিয়ে তো কাউকেই পাবে না তারা ২ ভাই। তাহলে কি বাবা মা সবাইকে নিয়ে আসেননি। কেন? এমন তো হবার কথা ছিল না? ফোনে তো কথা হয়েছে তারা সকলে শেষ রাতে মাইক্রো নিয়ে রওয়ানা দিবেন। আর সকাল ৭টার মধ্যে বিমান বন্দর আসবেন। রক্তের বন্ধন। না জানি কি বিপদ হয়েছে আমাদের স্বজনদের। নাকি জ্যামে পড়েছে। এক সময় সকল আধাঁর কাটল। ২ ছেলেকে নিয়ে যেতে আসার পথে সরাইলের বেড়তলা নামকস্থানে দূর্ঘটনা শিকার হয় তাদের বহনকারী মাইক্রোবাসটি। দুমড়ে মুচড়ে প্যাকেট হয়ে যায়। ঘটনাস্থলেই লাশ হয়ে বাড়ি ফিরে যান সাবির ও হাবিবের পিতা দুধ মিয়া। লাশ হল তাদের চাচাত ভাই যুবক রোমানও। বেলা আড়াইটায় আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেয়ার পথে মারা যায় পরিবারের আরেক সদস্য রাফিয়া খাতুন। আহত হয় গোটা পরিবারের আরো ৯ সদস্য। দুধ মিয়ার স্বপ্ন ও আশা কোনটিই পূরন হয়নি। ছেলেরা বিদেশ থেকে মূল্যবান জামাকাপড়, নামাজের মচলা, আতর, তবজি আনবে। অন্যদের জন্য আনবে কাপড় খেলনা। কোনটাই হল না। সবকিছু মুহুর্তের মধ্যে ধুলিষ্যাৎ হয়ে গেল। আনন্দ রুপ নিল দুঃখে। গোটা বাড়িতে এখন কান্নার রোল। স্বজনদের আহাজারিতে ভারি থেকে ভারি হয়ে উঠছে ওই বাড়ির পরিবেশ। চারি পাশে বিরাজ করছে স্তদ্ধ নিরবতা। প্রবাসী ২ ছেলের সাথে বাবা দুধ মিয়ার দেখা হল না। আর হবেওনা কোন দিন। এমন নির্মম দূর্ঘটনা কারো কাম্য নয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা