,

সরাইলে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত : আহত-৯

Sarail Pic(Acsident) 01.08 (2)মাহবুব খান বাবুল, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) থেকে : সরাইলে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছে মহিলা ও শিশুসহ আরো ৯ জন। সোমবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বেড়তলা নামক স্থানে দূর্ঘটনাটি ঘটেছে। পুলিশ দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি আটক করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর গ্রামের বাসিন্ধা দুধ মিয়া (৬০)। তার দুই ছেলে সাবির মিয়া (৪০) ও হাবিব মিয়া (৪৫) দীর্ঘদিন ধরে মধ্য প্রাচ্যের কুয়েতে কর্মরত। ছুটিতে তারা বাড়িতে আসছেন। গতকাল সকাল ৯টার দিকে ঢাকা বিমান বন্দরে অবতরণ করার কথা। তাদেরকে আনতে নাতী, নাতনী, সহোদর, চাচাত ভাই ভাতিজা সহ পরিবারের সকলকে নিয়ে খুব ভোরে ঢাকার উদ্যেশ্যে রওয়ানা দেন দুধ মিয়া। তাদের বহনকারী মাইক্রো বাসটি (ঢাকা-মেট্রো-চ-১১-৫০৯৯) মহাসড়কের বেড়তলা নামক স্থানে যাওয়া মাত্র বিপরীত দিক থেকে আসা মালবোঝাই একটি ট্রাকের (ঢাকা-মেট্রো-ট-১৪-৪০৪৪) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সাথে সাথে দুমড়ে মুচড়ে যাত্রীবাহী মাইক্রোটি ছিটকে গিয়ে সড়কের পাশের গাছে আটকে যায়। ঘটনাস্থলেই নিহত হন দুধ মিয়া ও তার সহোদর ভাইপো মোঃ রোমান মিয়া (৩৫)। আহত হয় একই পরিবারের কাইয়ুম মিয়া (৬১), জামান মিয়া (২৫), জুনাইদ মিয়া (১৯), বশির মিয়া (১৭), মোঃ জায়দুল (০৮), মরিয়ম বেগম (০৭), প্রবাসী সাবিরের দুই কন্যা শিশু খাদিজা বেগম (০৭),আয়শা বেগম (০৮), ও প্রবাসী হাবিব মিয়ার শিশু পুত্র ওমর (০৫)। এদের মধ্যে অজ্ঞাতনামা মাইক্রো চালক, রাফিয়া খাতুন (৫০) ও কাইয়ুমকে আশঙ্কাজনক ঢাকা নেয়ার পথে বেলা আড়াইটায় রাফিয়া খাতুন মারা যায়। আহত সবাইকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাইওয়ে পুলিশ দূর্ঘটনা কবলিত ট্রাক ও মাইক্রোবাসটি আটক করেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা