,

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বন্দুকসহ বিপুল পরিমান দেশিয় অস্ত্র উদ্ধার

008_227698কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দু’পক্ষের সংঘর্ষে ছাত্রলীগ নেতা খালিদ সাইফুল্লাহ নিহত ও বিশ্বদ্যিালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আবাসিক হলগুলোতে অভিযান চালাচ্ছে।সোমবার সকাল সাড়ে ১০ টা থেকে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত, বঙ্গবন্ধু ও কবি নজরুল ইসলাম হলে এ তল্লাশি অভিযান শুরু হয়েছে।

কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন সমকালকে জানান, দুপুর ১২ টা পর্যন্ত ওই দুই হল থেকে গুলিভর্তি ম্যাগাজিন, বন্দুকসহ এক বস্তা দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া দেশিয় অস্ত্রের মধ্যে রয়েছে দা, রামদা ও ছুরি। অভিযান অব্যাহত রয়েছে।

এদিক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মজিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক কুণ্ডু গোপীদাসকে আহ্বায়ক করে তিন সদস্য একটি কমিটি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, প্রক্টর অধ্যাপক আইনুল হক ও ছাত্রবিষয়ক উপদেষ্টা আহসান উল্লাহ।

এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোকে কেন্দ্র করে ১ আগস্ট প্রথম প্রহরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দু’পক্ষের সংঘর্ষে ছাত্রলীগ নেতা খালিদ সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

খালিদ সাইফুল্লাহ মার্কেটিং বিভাগের সেভেন সেমিস্টারের শিক্ষার্থী ও কবি নজরুল হলের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ছাত্রদের বেলা ১১টা ও ছাত্রীদের দুপুর ২টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার উপাচার্য মো. আলী আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা