,

শেষ হল ববির শাড়ির বিজ্ঞাপনের শুটিং

bdp 0222অনলাইন প্রতিবেদক : নিজ ব্যানারে শুটিং চলছে ববির ‘বিজলি’ ছবিটির। এরই মাঝে একটি শাড়ির বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করলেন তিনি। গতকাল বিএফডিসিতে শেষ হয় এর চিত্র ধারণের কাজ। এ প্রসঙ্গে জানতে চাইলে ববি বলেন, এবারই প্রথম একটি শাড়ির বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করলাম। এটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। অনেকদিন পর আমাকে বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে দর্শকরা দেখতে পাবেন। আশা করি জেএম প্রিন্ট শাড়ির এই বিজ্ঞাপনের কাজটি সবার ভালো লাগবে।

এদিকে, ‘বিজলি’ ছবির বাকি কাজের জন্য আগামী সপ্তাহে থাইল্যান্ডে যাচ্ছেন ববি। এ ছবিতে ববির বিপরীতে অভিনয় করছেন কলকাতার মডেল রণবীর। ববস্টার ফিল্মসের ব্যানারে এ ছবিতে একজন সুপারওম্যানের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ববিকে। অ্যাকশনের পাশাপাশি ভিএফএক্সসহ ছবিতে অ্যানিমেশনের কাজও থাকবে।

ছবিটির বেশিরভাগ কাজ শেষ হয়ে গেছে। গত মে মাসে শ্যুটিং হয় দার্জিলিং-এ। এরপর দেশে ফিরে চলে টানা শ্যুটিং-এর কাজ। গাজীপুরের পাশাপাশি ক্যামেরা অন হয় সিলেটের কয়েকটি লোকেশনেও। এছাড়া সম্প্রতি সেন্সরবোর্ড পাড়ি দিলো ‘ওয়ান ওয়ে’ ছবিটি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা