,

কক্সবাজারে পরিমনির ‘ছয় রাত’

actress-pori-moniবিনোদন ডেস্ক : কক্সবাজারে আরো ছয় রাত কাটাতে হবে নায়িকা পরিমনিকে। রক্ত ছবির শুটিং শেষ হতে দেরি হওয়ায় তাকে সেখানে থাকতে হচ্ছে।

সামনের ঈদে ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা করছে জাজ। তাই কাজ গুছিয়ে নিতে সবাই ‘অক্লান্ত পরিশ্রম’ করছেন।

এর আগে কলকাতা পর্বের শুটিং শেষ হয়।

এখানে ছবিতে একসঙ্গে অংশ নিচ্ছেন পরিমনি ও নবাগত মুখ রোশান। ছবিটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন।

পরিমনি জানান, অ্যাকশন এক মেয়ের রূপে দর্শকরা এ ছবিতে তাকে পাবেন। লড়াই ও প্রতিশোধের দৃশ্যে নাকি বেশি দেখা যাবে।

‘দিন-রাত এ ছবির জন্য পরিশ্রম করেছি। আশা করি ছবিটি দর্শকরা পছন্দ করবেন।’ বলেন পরি।

এদিকে নিজেকে অনেকটা সৌভাগ্যবান মনে করছেন নবাগত নায়ক রোশান। কারণ, তার জীবনের প্রথম ছবিই কোরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে।

‘ছবিতে আমি একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করছি। কক্সবাজারের ইনানী বিচসহ পাহাড়ের বিভিন্ন লোকেশনে চলছে এই কাজ। এই ছবিতে কাজ করতে গিয়ে পদে পদে নতুন অভিজ্ঞতা হচ্ছে। আমার জন্য এই ছবিটি অগ্নিপরীক্ষা। জাজের আজিজ ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ আমাকে এত বড় একটা সুযোগ দেয়ার জন্য।’ মন্তব্য রোশানের।

‘রক্ত’ ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আশিষ বিদ্যার্থী, বিপ্লব চ্যাটার্জি, রজতাভ দত্ত, অমিত হাসান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা