,

ফের অরিজিতকে সিনেমা থেকে বাদ দিলেন সালমান

binodon_122149বিনোদন ডেস্ক : সালমান খানের সঙ্গে দ্বন্দ্বের মাশুল গুনতে হলো অরিজিত সিংকে। রিমো ডি সুজা পরিচালিত ‘অ্যা ফ্লাই জেট’ থেকে বাদ বাদ পড়লেন তিনি । এই সিনেমায় তার গান গাওয়ার কথা ছিল। অরিজিতের জায়গায় সিনেমাটিতে গান গাইবেন আতিফ আসলাম।

সূত্র জানিয়েছে, অরিজিতকে গান গাওয়ার জন্যে ডাকা হয়েছিল। পরে ছবির জন্যে গান গেয়েছেন পাকিস্তানি গায়ক আতিফ।

যদিও এবিষয়ে ছবির সঙ্গীত পরিচালক সচিন-জিগারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এরকম কোনও ঘটনাই ঘটেনি। অরিজিতকে দিয়ে এই ছবিতে কোনও গান গাওয়ানোই হয়নি, পুরোটাই গুজব।

তবে অরিজিতের এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, এই পৃথিবীতে কোনও কাজেই কেউ অপরিহার্য নয়। ডাক্তার হোক বা গায়ক, একজনকে সরিয়ে আরেক জন অনায়সেই সেখানে চলে আসে। তবে এই প্রথমবারের জন্যে ‘গেরুয়া’র গায়ককে সরিয়ে দেওয়া হল না কোনও প্রজেক্ট থেকে।

এর আগে সালমানের সঙ্গে মনোমালিন্যর জেরে ‘সুলতান’ ছবিতে অরিজিৎ-এর গাওয়া ‘জগ ঘুমাইয়া’ গানটি সরিয়ে দিয়ে রাহাত ফতে আলি খানকে দিয়ে ফের গাওয়ানো হয়েছিল।

এই ছবিতে অভিনয় করেছেন টাইগার শ্রফ-জ্যাকলিন ফার্নান্ডেজ। ছবিটি পর্দায় মুক্তি পাবে আগামী ২৫ অগাস্ট।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা