,

গুলশান কার্যালয় ছাড়লেন রিজভী

1464511944নিজস্ব প্রতিবেদক : বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ সোমবার (০১ আগস্ট) সকাল ৯টা ৪০ মিনিটে গুলশানের কার্যালয় থেকে বের হয়েছেন। চেয়ারপারসনের কার্যালয় সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া জানান, হরতালে নাশকতার মামলায় সোমবার তার আদালতে হাজিরা দেওয়ার কথা রয়েছে। এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী দলের চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে অবস্থান করছিলেন।

শুক্রবার (২৯ জুলাই) সকাল ১১টায় সংবাদ সম্মেলনের পর বাইরে সাদা পোশাকে পুলিশের উপস্থিতি টের পেয়ে কার্যালয় থেকে আর বের হননি তিনি।

বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করে দ্য রিপোর্টকে বলেন, গুলশান কার্যালয়ে ‘অবরুদ্ধ’ অবস্থায় রয়েছেন রুহুল কবীর রিজভী।
জানা গেছে, হরতালে নাশকতার অভিযোগে রাজধানীর পল্লবী থানায় দায়ের করা মামলায় রুহুল কবীর রিজভীসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

মামলায় পল্লবী থানা পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে ২৫ জুলাই মহানগর বিশেষ ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক রুহুল আমিন এই পরোয়ানা জারি করেন।
২০১৫ সালের ২৭ জানুয়ারি হরতাল চলাকালে পল্লবী এলাকায় হাতবোমা ও পেট্রোলবোমা ছুড়ে বাসে আগুন দেওয়ার ঘটনায় বিস্ফোরক আইনে মামলাটি করেছিল থানা পুলিশ।

মামলায় আরও যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে তাদের মধ্যে রয়েছেন-বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, বিএনপি নেতা হাবিব-উন-নবী খান সোহেল, বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া ও ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারি হেলাল।দ্য রিপোর্ট

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা