রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশান হামলা : সন্দেহভাজন শিক্ষক রেজাউর মালয়েশিয়ায়!

Rezaur-Razzakনিউজ ডেস্ক: রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার সন্দেহভাজন পরিকল্পনাকারী এবং সহযোগীদের মধ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রেজাউর রাজ্জাক অন্যতম একজন বলে মনে করে দেশের একটি গোয়েন্দা সংস্থা। এ ঘটনায় সম্পৃক্ততা থাকার অভিযোগে সম্ভাব্য তালিকায় কয়েকজনের মধ্যে রাজ্জাকের নাম রয়েছে।

তবে এ সংক্রান্ত অভিযোগ থাকা সত্ত্বেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পিএইচডি ডিগ্রি নিতে তিন বছরের জন্য রেজাউর রাজ্জাক মালয়েশিয়া চলে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত ২৪ জুলাই তিনি মালয়েশিয়ার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন বলে ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

তবে রেজাউর রাজ্জাকের বিরুদ্ধে বিদেশ গমনের বিষয়ে কোনো ধরনের নিষেধাজ্ঞা ছিলো না বলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগ নিশ্চিত করেছে।

তবে এর আগে ২০১০ সালের আগস্টে মালয়েশিয়ায় ইসলামী ব্যাংকিংয়ের ওপর পিএইচডি ডিগ্রি অর্জনের কথা বলে রেজাউর রাজ্জাক লোকচক্ষুর অন্তরালে যান। তিনি মালয়েশিয়ায় না গিয়ে রেজাউর রাজ্জাক ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএর সান্ধ্যকালীন কোর্সের শিক্ষক হিসেবে যোগদানের তদবির চালান।

সেখানে তিনি ব্যর্থ হলে ২০১২ সালে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস শাখায় সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। রাজ্জাকের বিরুদ্ধে শিক্ষকতা পেশার আড়ালে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে সখ্য গড়ে তোলার অভিযোগ ওঠে। তিনি এনজিওর মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহ ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জঙ্গি বানাতে প্রশিক্ষণ দিয়েছেন বলে ২০১৪ সালের সেপ্টেম্বরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ তথ্য জানায় জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই)।

আরেক গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গেছে, গুলশান হামলার পরিকল্পনা ও সহযোগিতাকারীদের সম্ভাব্য তালিকায় রাজ্জাকের নাম রয়েছে। তবে রাজ্জাক আনসারুল্লাহ ও জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) প্রতিষ্ঠায় মূল ভূমিকা পালনকারী এবং সদস্য-অর্থ সংগ্রহের কাজ করতেন। এ ছাড়া এখন পর্যন্ত গুলশানে বেকারিতে হামলার পরিকল্পনা ও সহযোগিতাকারীদের মধ্যে যাদের নাম এসেছে তাদের মধ্যে রয়েছেন- আনসারুল্লাহর নেতা এবং সেনাবাহিনীর পদচ্যুত মেজর সৈয়দ এম জিয়াউল হক ও ইজাজ আহমেদ (তারা দুজনেই বাংলাদেশে আইএসের সমন্বয়কারী হিসেবে পরিচিত), জেএমবির নেতা তেহজিব করিম, আনসারুল্লাহ ও জেএমবি প্রতিষ্ঠায় মূল ভূমিকা পালনকারী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউর রাজ্জাক।

গুলশান ট্রাজেডির ঘটনা তদন্তকারী কর্মকর্তা সূত্রে জানা গেছে, পাকিস্তান ও আফগানিস্তানভিত্তিক কয়েকটি উগ্রপন্থী সংগঠন গুলশান হামলাকারীদের সাহায্য করেছে। পাকিস্তান ও মালয়েশিয়ায় অবস্থানকারী কয়েকজন জঙ্গিনেতাও এই হামলার ব্যাপারে পরামর্শ দিয়েছে। তবে এ ঘটনার পুরো রহস্যের এখনও স্পষ্ট না হলেও কয়েকজন পরিকল্পনাকারী, সমন্বয়কারী ও দুইজন অর্থদাতাকে চিহ্নিত করতে পেরেছে।

এ বিষয়ে রবিবার (৩১ জুলাই) দুপরে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস শাখার দায়িত্বরত কর্মকর্তা রঞ্জন বলেন, ‘স্যার (রাজ্জাক) পিএইচডি করতে তিন বছরের জন্য মালয়েশিয়া গেছেন। গত ২৪ জুলাই তিনি দেশ ত্যাগ করেছেন বলে জেনেছি। তিনি স্ব-পরিবারে গেছেন কি-না তা সঠিকভাবে বলতে পারছি না।’

এদিকে এ বিষয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওসি ইমিগ্রেশন (সিনিয়র এএসপি) মুকিত হাসান বলেন, ‘বিদেশ গমনের ক্ষেত্রে রেজাউর রাজ্জাক নামে কোনো ব্যক্তির নিষেধাজ্ঞা ছিলো না। এ নামে কেউ দেশের বাইরে চলে গেছেন কি-না তা আমরা এ মুহূর্তে বলতে পারছি না।’
২০১৪ সালের সেপ্টেম্বরে জাতীয় নিরাপত্তা সংস্থার বরাত দিয়ে ‘জঙ্গি তৎপরতা চালাচ্ছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক’ শিরোনামে একটি প্রতিবেদন ২৫ সেপ্টেম্বর প্রকাশিত হয়।

এনএসআইয়ের ওই প্রতিবেদনে বলা হয়, রেজাউর রাজ্জাকের গ্রামের বাড়ি সিলেটে হলেও তিনি স্থায়ী ঠিকানা ফ্ল্যাট-সি, বাড়ি ২২/১, ধানমণ্ডি ঢাকা বলে উল্লেখ করেন। রেজাউর রাজ্জাক ইসলামী ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুর রাজ্জাক লস্করের ছেলে। ২০০৫ সালে রেজাউর রাজ্জাক আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) ব্যবসা প্রশাসন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় তিনি জঙ্গি সংগঠনের জন্য সদস্য সংগ্রহ, সমন্বয়সাধন, উদ্বুদ্ধকরণ প্রভৃতি কার্যক্রম চালান। সেখানে তিনি ছাত্রদের জঙ্গি মতবাদে উদ্বুদ্ধ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার হওয়া কাজী রেজওয়ান নাফিস ও তার সহযোগী ফাহিম ফয়সাল আহম্মেদ রেজাউর রাজ্জাকের অনুসারীদের অন্যতম। পরবর্তী সময়ে সন্দেহজনক কার্যক্রম ও উগ্র ধর্মীয় মতবাদ প্রচারের কারণে এআইইউবি কর্তৃপক্ষের সঙ্গে রেজাউর রাজ্জাকের দূরত্ব সৃষ্টি হয়।

২০১০ সালের আগস্টে মালয়েশিয়ায় ইসলামী ব্যাংকিংয়ের ওপর পিএইচডি ডিগ্রি অর্জনের কথা বলে রেজাউর রাজ্জাক লোকচক্ষুর অন্তরালে যান। মালয়েশিয়ায় না গিয়ে রেজাউর রাজ্জাক ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএর সান্ধ্যকালীন কোর্সের শিক্ষক হিসেবে যোগদানের তদবির চালান। সেখানে তিনি ব্যর্থ হন। এরপর ২০১২ সালে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস শাখায় সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। এ সময় তিনি জঙ্গি মতবাদ নিয়ে বিভিন্ন শিক্ষামূলক প্রচারণা চালান।

ব্র্যাক বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ওই শিক্ষক এতটাই আস্থাভাজন যে, সাবেক উপাচার্য আইনুন নিশাত তাকে প্রতিটি কাজে যুক্ত রাখতেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই শিক্ষকের পূর্বের জঙ্গি তৎপরতা সম্পর্কে ওয়াকিবহাল নন।

রাজ্জাকের জঙ্গি কর্মকাণ্ডে জড়িত হওয়ার বিষয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১৯৮০-৮৪ সালে যুক্তরাষ্ট্রের দ্য ইউনিভার্সিটি অব টেক্সাস থেকে অনার্স ও সাউদার্ন মেথডিস্ট ইউনিভার্সিটি থেকে ব্যবসা প্রশাসনে এমবিএ ডিগ্রি লাভ করেন রেজাউর রাজ্জাক। এ সময়ই তিনি জঙ্গি সংগঠনে সম্পৃক্ত হন।

জঙ্গি তৎপরতার অভিযোগে আমেরিকান গোয়েন্দা সংস্থা এফবিআই তাকে জিজ্ঞাসাবাদও করে। রেজাউর রাজ্জাক বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য ও অর্থ সংগ্রহের কাজ করেন। একই সঙ্গে তিনি ‘জামায়েতুল মুসলেমিন’ নামে একটি জঙ্গি সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য, যা ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয়।

যুক্তরাষ্ট্র থেকে উচ্চশিক্ষা শেষে দেশে ফিরে এসেই জঙ্গি কার্যক্রমে রাজ্জাক মনোযোগী হন। ২০০৪ সালে গবেষণা প্রতিষ্ঠানের নামে ‘রিসোর্চ সেন্টার ফর ইউনিটি ডেভেলপমেন্ট (আরসিইউডি)’ এনজিও প্রতিষ্ঠা করেন। আরসিইউডি’র অন্যতম অপর প্রতিষ্ঠাতা ছিলেন ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুর রশীদ চৌধুরী। ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে আরসিইউডির অর্থ সংগ্রহ করা হতো। দ্য রিপোর্ট

এ জাতীয় আরও খবর

পদ্মায় পানি পেতে আর কত অপেক্ষা

দুই মাসে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ৪৫৩

জাতীয় স্বার্থের ভিত্তিতে গঙ্গা চুক্তি নবায়নের উদ্যোগ নেওয়া হবে : তথ্যমন্ত্রী

সরকার, ভারত ও প্রতিপক্ষের প্রতি কঠোর বার্তা জামায়াত আমিরের

রাষ্ট্রপতির মো. সাহাবুদ্দিনের সঙ্গে সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল ইদ্রিসের সৌজন্য সাক্ষাৎ

তারেক রহমান কখনো প্রতিহিংসামূলক চিন্তা করেননি, বক্তব্যও দেননি : পানিসম্পদ মন্ত্রী

জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করব: প্রধানমন্ত্রী

গাজীপুরে ৫ খুনে অভিযুক্ত সেই ফোরকানের মরদেহ মিলল পদ্মায়

আবু সাঈদ হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত, বেরোবির সাবেক উপাচার্য হাসিবুর রশীদ গ্রেপ্তার

বাংলাদেশের বিরুদ্ধে কোনো উসকানিমূলক বক্তব্য দেবেন না: পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

আমেরিকার সঙ্গে চুক্তির সময় জামায়াতকে কিছুই জানায়নি: ডা. শফিকুর