,

ছাত্রলীগের সংঘর্ষের পর কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ

7নিউজ ডেস্ক : ছাত্রলীগের সংঘর্ষের পর কুমিল্লা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে আজ সোমবার বেলা ১১টার মধ্যে ছাত্রীদের এবং দুপুর ২টার মধ্যে ছাত্রদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রক্টর আয়নাল হক বিষয়টি সাংবাদকিদের জানিয়েছেন।

গতকাল দিবাগত রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর সময় ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা সাইফুল খালিদ আজ সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। কাজী নজরুল ইসলাম হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন নিহত সাইফুল।

পুলিশ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, শোকাবহ আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বালনকে কেন্দ্র করে ছাত্রলীগের কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আলিফ ও ছাত্রলীগ নেতা ইলিয়াস সবুজের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ছয়জন আহত হন। ইলিয়াসের পক্ষের গুরুতর আহত গুলিবিদ্ধ সাইফুল খালিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বাকি আহত পাঁচজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা